রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চুয়াডাঙ্গার পৃথকস্থানে নাশকতা প্রস্তুতির অভিযোগে পুলিশের অভিযান

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১০:৩৬ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • ৭৫১ বার পড়া হয়েছে

বিএনপি’র ৫ নেতাকর্মি আটক : ১২টি বোমা উদ্ধারের দাবি
নিউজ ডেস্ক:নাশকতা প্রস্তুতির অভিযোগ তুলে চুয়াডাঙ্গায় বিএনপি’র ৫ নেতাকর্মিকে আটক করেছে সদর থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পৌর শহরের চাঁদমারী মাঠ ও দীনানাথতপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১২টি তাজা বোমা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের। গতকাল আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- আজিজুল ইসলাম (৩৮), রাজন (৩০), সাহাবুদ্দিন (৩৬), নূরনবী সামদানী (৫১) ও আনোয়ার হোসেন (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায, সোমবার দিবাগত রাত ১টার দিকে নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে একদল যুবক চুয়াডাঙ্গা পৌর শহরের চাঁদমারী মাঠে অপেক্ষা করছিল। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বেশ কিছু লোক পালিয়ে গেলেও জেলা যুবদলের সদস্য মুন্সিপাড়ার দাউদ আলী মন্ডলের ছেলে আজিজুল ইসলাম, মাদ্রাসাপাড়ার মৃত ইয়াছিন মিয়ার ছেলে সাহাবুদ্দিন ও বাগানপাড়ার মজনু মন্ডলের ছেলে রাজনকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৭টি তাজা বোমা উদ্ধার করা হয় বলে দাবি করে পুলিশ। এ ঘটনায় এসআই সুমন সরকার বাদি হয়ে আটক ৩ জন ও ৯ জানের নাম উল্লেখসহ ১৭-১৮ জনকে অজ্ঞাতনাম আসামী করে একটি নাশকতা প্রস্তুতির মামলা দায়ের করেছে।
অপরদিকে, রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরতলী দীননাাথপুর এলাকায় বেশ কিছু লোক নাশকাতর প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার অপর আর একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এসময় বেশ কিছু নাশকতাকারী পালিয়ে গেলেও আটক করা হয় সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর নবী সামদানী ও জেলা উলামা দলের আহবায়ক মাও. আনোয়ার হোসেন। এসময় ঘটনাস্থল থেকে ৫টি তাজা বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই সোহানুর রহমন বাদি হয়ে আটক দু’জনসহ ১০ জনের নাম উল্লেখ ও ১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে অপর একটি নাশকতার প্রস্তুতি’র মামলা দায়ের করা হয়। পরে আটককৃত আসামীদের গতকাল আদালতে প্রেরণ করে সদর থানা পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

চুয়াডাঙ্গার পৃথকস্থানে নাশকতা প্রস্তুতির অভিযোগে পুলিশের অভিযান

আপডেট সময় : ১১:১০:৩৬ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮