বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

চুয়াডাঙ্গার গিরিশনগরের স্কুলছাত্র সুভাষ হত্যাকান্ডের প্রতিবাদে ৭ দিনের আল্টিমেটাম

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১৪:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮
  • ৭৫২ বার পড়া হয়েছে

হত্যাকারীদের সনাক্ত পূর্বক গ্রেফতারের দাবিতে মানবন্ধন
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬৩ আড়িয়ার সুভাষ সাধু খাঁর হত্যাকারীদে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ মানববন্ধনে অংশ নেয় গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা ও এলাকার সূধীমহল। সুভাষ হত্যার ৪ দিন পেরিয়ে গেলেও হত্যাকারীদেরকে সনাক্ত করতে না পারায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। গতকাল রোববার সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে ৬শ’ ছাত্রছাত্রীর অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনের মাধ্যমে সুভাষের হত্যারীদের সনাক্ত করে শাস্তির আওতায় আনতে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। এই সময়ের মধ্যে সুভাষের হত্যাকারীদের সনাক্ত করে শাস্তির আওতায় না আনতে পারলে ৭ দিন পর পুরো জেলাজুড়ে মানববন্ধন করার হুশিয়ারী দেন মানববন্ধনকারীরা। সহকারি শিক্ষক হারুন অর রশিদের উপস্থাপনায় এ মানববন্ধনে উপস্থিত ছিলেন গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হায়দার ম-ল, ৪নং ওয়ার্ড মেম্বার নুরুজ্জামান, তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই সোলাইমান হক, ক্যাম্প কনস্টেবল বতেন আলী, নিহত সুভাষের বাবা গণেশ চন্দ্র সাধু খাঁ, মা নিলীতা রাণী, চাচাতো ভাই সবুজ কুমার সাধু খাঁ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদসহ বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। উল্লেখ্য, গত ২৫ অক্টোবর বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠান দেখতে এসে হত্যার শিকার হয় সুভাষ কুমার সাধু খাঁ নামের নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্র। চুয়াডাঙ্গা শহরের পান্না (রূপছায়া) সিনেমা হলের পাশে একটি বাড়ির মধ্যে থেকে সুভাষ কুমার সাধু খাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুভাষ কুমার সাধু খাঁ গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং তিতুদহ ইউনিয়নের ৬৩ আড়িয়া গ্রামের শ্রী গণেশ চন্দ্র সাধু খাঁর ছেলে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

চুয়াডাঙ্গার গিরিশনগরের স্কুলছাত্র সুভাষ হত্যাকান্ডের প্রতিবাদে ৭ দিনের আল্টিমেটাম

আপডেট সময় : ১১:১৪:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮