শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo ডি এন (দ্বারকানাথ) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে ভ্যানচালকে মারধরের অভিযোগ!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৭:০৮ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড়ে এক পাখিভ্যান চালককে মারধরের অভিযোগ উঠেছে  মোটর শ্রমিকের কয়েকজন সদস্যর উপর। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড়ে মাথাভাঙ্গা ব্রিজ পার হয়ে তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আহত ভ্যানচালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। মারধরের শিকার আহত ভ্যানচালক চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত শামসুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (২৫)।
জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে পাখিভ্যান চালক রাশিদুল কয়েকজন যাত্রী নিয়ে আলুকদিয়া থেকে চুয়াডাঙ্গা বড়বাজারের উদ্দেশ্যে আসছিল। ভ্যান নিয়ে দৌলতদিয়াড় পৌঁছালে কয়েকজন তার পথ আটকে দাঁড়ায়। এ সময় তাদের সাথে রাশিদুলের বাকবিত-া বাধে এরই একপর্যায়ে রাশিদুলের উপর আক্রমণ করে তারা। এতে তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত-বিক্ষত হয় এবং তার বাম হাতে গুরুত্বর আঘাত লাগে। এ সময় স্থানীয় কয়েকজন রাশিদুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে জেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ শফিকুল ইসলাম শফি।
এ ব্যাপারে জেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ শফিকুল ইসলাম শফি বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি এজাহার দায়ের করেছে বলে জানা যায়।
কয়েকজন চালকরা অভিযোগ করে বলে, আমাদের কাছ থেকে নগদ টাকা, গাড়ির চাকা লিক করে দেয়, গ্লাস ভেঙ্গে দেয়, হেড লাইট ভেঙ্গে দেয় আর মারধর তো আছেই। এই অন্যায় অত্যাচার থেকে কবে পাবো মুক্তি? আমরা কি মানুষ না, আমরা তো খেটে খায়। এই অন্যায় অত্যাচারের সম্মুখিন হচ্ছে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় মাথাভাঙ্গা ব্রিজ পার হয়ে তেল পাম্পের সামনে। এরা বেশ কয়েকজন লাঠিসোটা নিয়ে গাছের নিচে বসে থাকে। অটো রিকশা-ভ্যান আসতে দেখলেই লাঠিসোটা নিয়ে হামলা চালায়। অটো রিকশা বা ইজিবাইক থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে চালককে ও যাত্রীদের হয়রানির দিচ্ছে প্রতিনিয়তই। তারা আরো বলে, শ্রমিক ও মালিক সংগঠনের নেতাদের ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে এই চাঁদাবাজি। দেখার কেউ না থাকায় অন্তত কয়েকটি পয়েন্টে অটোরিক্সা ও ইজিবাইক থামিয়ে আদায় করা হচ্ছে চাঁদা। এতে অটো চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। এই অন্যায় অত্যাচারের সুবিচার দাবি করেছে অটোরিক্সা ও ইজিবাইক চালকসহ যাত্রীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে ভ্যানচালকে মারধরের অভিযোগ!

আপডেট সময় : ১১:০৭:০৮ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮