শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

গুগলের স্মার্ট ডিসপ্লে উন্মোচন ৯ অক্টোবর

  • আপডেট সময় : ০৭:২০:১৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
  • ৮১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট গুগল তাদের পিক্সেল ৩ সিরিজের সঙ্গে আরও একটি ডিভাইস আনার ঘোষণা দিতে যাচ্ছে। অক্টোবরের ৯ তারিখ ডিভাইসটির দেখা মিলবে।

এর আগেই প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড অথোরিটিতে ফাঁস হয়েছে ডিভাইসটি সংক্রান্ত যাবতীয় তথ্য।

সেখানে জানানো হয়েছে, ডিভাইসটির নাম হতে পারে গুগল হোম হাব। এটি আসলে একটি স্মার্ট ডিসপ্লে। এতে আবহাওয়ার তথ্য, ইউটিউব ভিডিও, গুগল অ্যাসিস্ট্যান্ট ও নেস্ট সিকিউরিটি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখার ফিচার থাকবে।

গুগল ফটোস দেখার সুবিধা থাকলেও এতে কোনো ক্যামেরা থাকছে না।এর এলসিডি ডিসপ্লেটির পর্দা হবে ৭ ইঞ্চি লম্বা। ডিভাইসটির পেছনে মাইক্রোফোনের সুইচও দেখা গেছে।

গুগল হোম হাব ডিভাইসটির দাম হবে ১৪৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৫১৬ টাকা। স্মার্ট ডিসপ্লেটি ছক ও কাঠকয়লা রঙে বাজারে ছাড়া হবে।এর আগে স্মার্ট ডিসপ্লে ডিভাইস বাজারে এনেছিলো লেনোভো। ৮ ইঞ্চি ডিসপ্লে যুক্ত ডিভাইসটি বাজারে ছাড়া হয়েছিলো ১৯৯ ডলারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

গুগলের স্মার্ট ডিসপ্লে উন্মোচন ৯ অক্টোবর

আপডেট সময় : ০৭:২০:১৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮