শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

গ্রহাণুর উপর সফলভাবে যন্ত্রচালিত যান নামাল জাপান !

  • আপডেট সময় : ০৯:১১:২৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
  • ৮৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হাণুর উপর সফলভাবে আনম্যান্ড বা যন্ত্রচালিত রোভার নামাল জাপান। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাশা বিবৃতিতে জানিয়েছে, হায়াবুসা-২ মহাকাশযান থেকে পৃথক হওয়ার পর স্থানীয় সময় গত শনিবার রিয়ুগু গ্রহাণুর পর সফলভাবে অবতরণ করেছে মহাকাশ অভিযানকারী রোবট বা রোভার দুটি। মিনার্ভা-টু১ নামের সেই দুটি রোভারই এখনও পর্যন্ত বিশ্বের প্রথম রোভার যা কোনও গ্রহাণুর উপর নামল।

সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, দুটি রোভারই ভালো অবস্থায় আছে এবং অবতরণের কিছু সময় পর থেকেই সেগুলি পৃথিবীতে ব্রহ্মাণ্ডের বিভিন্ন তথ্য এবং ছবি পাঠাতে শুরু করেছে। একটি হীরক খণ্ডের মতো দেখতে রিয়ুগু গ্রহাণুতে প্রচুর খনিজ পদার্থ রয়েছে, যা কয়েক কোটি বছর আগে তৈরি হওয়া আমাদের সৌরমণ্ডলের উৎপত্তি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে। সেই তথ্য এবং ছবি নিয়ে ইতিমধ্যে পরীক্ষানিরীক্ষা এবং গবেষণাও শুরু করে দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

প্রকল্পের দায়িত্বে থাকা বিজ্ঞানী তাকাশি কুবোটা অভিযানের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, তাদের সকলের দীর্ঘ  দিনের প্রয়াস সাফল্য লাভ করায় তিনি খুশি। দুটি রোভারেই সাতটা করে ক্যামেরা, তাপমাত্রার গজ, অপ্টিক্যাল সেন্সর, এক সেট করে জাইরোস্কোপ এবং অ্যাক্সিলারেটোমিটার রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

গ্রহাণুর উপর সফলভাবে যন্ত্রচালিত যান নামাল জাপান !

আপডেট সময় : ০৯:১১:২৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮