মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

দু’টি ট্রাকের সংঘর্ষে চালক আশরাফুলের মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:০৭:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের বদরগঞ্জ দশমীর টালিখোলায়

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ দশমীর টালিখোলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় আশরাফুল (৪০) নামের অপর ট্রাক চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে মেহেরপুর থেকে ছেড়ে আসা একটি কলা বোঝাই পিকআপটি (টাকা মেট্রো ন -৩-২৬৪৩) বদরগঞ্জ টালিখোলায় পৌঁছালে রোডে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সংঘর্ষ হলে পিকআপটি দুমড়ে মুচকে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের ড্রাইভার আশরাফুল নিহত হয়। তার সথে থাকা কলার মালিক মেহেরপুরের রাজাপুর গ্রামের খোকনের ছেলে সেলিম ও অজ্ঞাত এক ব্যক্তি গুরতর জখম হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে চুয়ডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন এবং আহত সেলিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এদিকে, নিহত ড্রাইভার দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং তিনি নিজেই গাড়ির মালিক। খবর পেয়ে সিন্দুরিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করে। এ বিষয়ে জানতে সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আশরাফুলের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

দু’টি ট্রাকের সংঘর্ষে চালক আশরাফুলের মৃত্যু!

আপডেট সময় : ০৯:০৭:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮