শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:৩৫:১০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৪৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা প্রতিনিধি জাহিদুর রহমান তারিকের প্রতিবেদনঃ ঝিনাইদহে উদ্বোধন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। সোমবার বিকেলে সরকারি বালক বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. বিকাশ কুমার ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম। সদর উপজেলা পরিষদের আয়োজনে সোমবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এতে সদর উপজেলার ১৭ টি ইউনিয়নের ফুটবল দল অংশগ্রহন করবে। উদ্বোধানী ম্যাচে হরিশংকরপুর ও পোড়াহাটি ইউনিয়ন প্রতিযোগিতা করে। ৭০ মিনিটের খেলা শেষে ট্রাইব্রেকারে পোড়াহাটি ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করে হরিশংকরপুর ইউনিয়ন ফুটবল একাদশ। এদিন বিপুল পরিমাণ দর্শক ম্যাচ উপভোগ করতে হাজির হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে

আপডেট সময় : ১২:৩৫:১০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮