শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

ডেটিং অ্যাপস আনছে ফেসবুক !

  • আপডেট সময় : ০২:১৩:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুব শিগগিরই মার্কেটে ডেটিং অ্যাপস নিয়ে হাজির হচ্ছে। ইতিমধ্যেই অ্যাপটি নিয়ে আভ্যন্তরীণভাবে কর্মীদের মধ্যেই প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। যদিও অনেক আগেই ফেসবুকের এই ডেটিং অ্যাপস নিয়ে গুজব ছড়িয়েছিল৷ অ্যাপটি নিয়ে ইউজারদের মধ্যে উন্মাদনাও রয়েছে যথেষ্ট৷ পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি প্রথম লক্ষ্য করেন এক অ্যাপ রিসার্চার এবং সেটি তিনি ট্যুইটারে পোস্ট করেন৷

রিপোর্টের তথ্য অনুসারে, ফেসবুকের আভ্যন্তরীণ কর্মরত কর্মীদের ভুয়া আইডি তৈরি করে অ্যাপটিকে ব্যবহারের অনুরোধ করে৷ তবে, অ্যাপটি লঞ্চ করার আগে সমস্ত ‘টেস্টিং করা তথ্য’ ডিলিট করার পরিকল্পনা রয়েছে ফেসবুকের৷ সংস্থা কর্মীদের সর্তক করে দিয়ে জানায়, ডেটিং অ্যাপটিতে হেনস্থা রুখতে কঠোর নিয়মের (অ্যান্টি-হ্যারসমেন্ট পলিশি) কঠোর বাস্তবায়ন হবে৷ অ্যাপটির সাইন-আপ পেজে জেন্ডার, লোকেশনসহ কোন জেন্ডারের মানুষের ইউজার আগ্রহী সেই অপশনও থাকবে৷

এক গবেষক নিজের সর্ম্পকে যাবতীয় তথ্য দিয়ে ডেটিং অ্যাপে নিজের নাম রেজিস্টার করার চেষ্টা করেন৷ তবে, তিনি ব্যর্থ হন৷ রির্পোটের তথ্য অনুসারে, ইউজার ডেটিং অ্যাপে নতুনভাবে নিজের অ্যাকাউন্ট খুলতে পারবেন৷ ফেসবুক ডেটিং অ্যাপ ইউজারকে নিজের পছন্দমত সঙ্গী-সঙ্গিনীর খোঁজ পেতে সাহায্য করবে৷ শুধু তাই নয়, এই অ্যাপের গ্রুপের মাধ্যমে মিউচুয়াল ফেন্ড্র বা একই বিষয়ে আগ্রহী মানুষদের মধ্যে যোগাযোগ সূত্র স্থাপন সম্ভব হবে৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

ডেটিং অ্যাপস আনছে ফেসবুক !

আপডেট সময় : ০২:১৩:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮