শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

শনিবার সূর্যের অভিমুখে যাত্রা করবে নাসার প্রথম মহাকাশযান !

  • আপডেট সময় : ০১:৫৪:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রথমবারের মতো সূর্য অভিমুখে মহাকাশযান পাঠাতে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সূর্যের সবচেয়ে কাছের দৃশ্য মানুষের সামনে তুলে ধরতে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এ স্পেসক্র্যাফ্‌ট পাঠাচ্ছে সংস্থাটি।

ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে আগামী ১১ আগস্ট উৎক্ষেপণের পর এটিই হতে চলেছে সূর্যের উত্তপ্ত আবহমণ্ডল ‘করোনা’ অভিমুখে যাত্রা করা মানুষের প্রথম স্পেসক্র্যাফট।

নাসার গবেষক অ্যালেক্স ইয়ং সংবাদমাধ্যমকে জানান, আমাদের কাছে করোনার আবহমণ্ডল খুবই অদ্ভুত ও অপরিচিত। পৃথিবীর আবহাওয়ার পাশাপাশি মহজাগতিক আবহাওয়ার পূর্বাভাস জানাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে সৌরঝড় সম্পর্কে অনেক নতুন তথ্য জানা যাবে।

৯১ বছর বয়স্ক অ্যাস্ট্রোফিজিসিস্ট ইউজিন পার্কারের নামে নামকরণ করা হয়েছে মহাকাশযানটি। সূর্যের পৃষ্ঠ থেকে প্রায় ৬১ লাখ কিলোমিটার ওপর থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে এবং প্রায় ১৩৭০ ডিগ্রি সেলসিয়াস তাপের মধ্যে অবস্থান করবে মানবহীন স্পেসক্র্যাফ্‌টটি। এটি সাত বছরের একটি মিশন। এসময় করোনার মধ্যে দিয়ে স্পেসক্র্যাফটি ২৪ বার ভ্রমণ করবে।

স্পেসক্র্যাফ্‌টের কাঠামোটিতে রয়েছে কার্বন যৌগের ৪.৫ ইঞ্চি পুরু শিল্ড যা সূর্য থেকে পৃথিবীতে আসা রেডিয়েশনের চেয়েও ৫০০ গুণ বেশি রেডিয়েশন প্রতিরোধ করতে পারে। এছাড়া ম্যাগনেটিক ও ইলেক্ট্রিক ফিল্ড, প্লাজমা তরঙ্গ এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন পার্টিকেল পরিমাপের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বসানো হয়েছে এতে। উৎক্ষেপণের জন্য কাঠামোটি ইতোমধ্যেই ডেল্টা ফোর-হেভি রকেটের মধ্যে যুক্ত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

শনিবার সূর্যের অভিমুখে যাত্রা করবে নাসার প্রথম মহাকাশযান !

আপডেট সময় : ০১:৫৪:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮