শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

মঙ্গলবার পৃথিবী ও মঙ্গল থাকবে সবচেয়ে কাছাকাছি !

  • আপডেট সময় : ০২:৪০:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মঙ্গলগ্রহ গত ১৫ বছরের মধ্যে মঙ্গলবার পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসবে। এর ফলে লাল গ্রহটি আরো উজ্জ্বল ও বড় দেখাবে। এ সময় টেলিস্কোপ অথবা খালি চোখে সহজেই মঙ্গলগ্রহ দেখা যাবে। আমেরিকার মহাকাশ সংস্থা নাসা এ কথা জানায় । খবর এএফপি’র।
আগামী ২৭ জুলাই থেকে ৩০ জুলাই পৃথিবীর কাছাকাছি অবস্থানের কারণে মঙ্গলগ্রহকে অনেক উজ্জ্বল দেখাবে। ৩১ জুলাই পৃথিবী ও মঙ্গলের মাঝে দূরত্ব থাকবে ৫ কোটি ৭৬ লাখ কিলোমিটার। এটি হবে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম দূরত্ব। এর পর থেকে এটি দূরে সরতে শুরু করবে।
পেনসেলভানিয়ার ওয়াইডনার ইউানভার্সিটির জ্যোর্তিবিজ্ঞানী হেরি আগেনসেন বলেন, মঙ্গলগ্রহকে এতো বড়ো আর উজ্জ্বল দেখাবে মনে হবে যেন এটি একটি বিমানের ল্যান্ডিং লাইট।
তিনি বলেন,মঙ্গলের উজ্জ্বলতা শুক্র গ্রহের চেয়ে বেশী হবে না,তবে লালচে ও কমলা-লাল রংয়ের দেখা যাবে। মঙ্গলগ্রহটি পৃথিবীর কাছাকাছি আসার আগে শুক্রবার সূর্যের বিপরীত দিকে অবস্থান করবে।খবর সিনহুয়ার।
এদিকে একই দিন শুক্রবার রাতে পৃথিবী থেকে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণও দেখা যাবে। আফ্রিকা, এশিয়া,অস্ট্রেলিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকা থেকে এ চন্দ্রগ্রহণ দেখা সম্ভব হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

মঙ্গলবার পৃথিবী ও মঙ্গল থাকবে সবচেয়ে কাছাকাছি !

আপডেট সময় : ০২:৪০:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮