শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

স্যামসাং গ্যালাক্সি এস ১০ প্লাসে থাকবে পাঁচ ক্যামেরা !

  • আপডেট সময় : ১১:২৬:৪৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
  • ৮২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং তাদের এস সিরিজের ফ্ল্যাগশিপ ফোন এস ১০ ও এস ১০ প্লাস উন্মুক্ত করবে ২০১৯ সাল নাগাদ। যদিও প্রতিষ্ঠানের আসন্ন নোট সিরিজের ফোন নোট ৯ আগস্টের ৯ তারিখ উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।

আর এরই মধ্যে এস ১০ ও এস ১০ প্লাস ফোন নিয়ে নানা তথ্য ফাঁস হয়ে আসছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজিআর এর খবরে বলা হয়, স্যামসাংয়ের নতুন ফোন এস ১০-এর বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে, গ্যালাক্সি এস ১০ স্মার্টফোনটিতে বেশ বড় ও নতুন কিছু ফিচার যুক্ত করা হবে। এতে থাকবে ইনফাইনিট ডিসপ্লে এবং পাতলা বেজেল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ডিসপ্লের নিচে।

তবে সবচেয়ে বড় যে পরিবর্তন আসবে তা হলো এর ক্যামেরায়। বলা হচ্ছে এই ফোনের পেছনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। তবে তৃতীয় ক্যামেরাটি ছবি তোলার ক্ষেত্রে কি পরিবর্তন আনবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

ফোনের সামনে থাকবে ডুয়েল ক্যামেরা। অর্থাৎ সামনে ও পেছনে মিলিয়ে মোট পাঁচটি ক্যামেরা থাকবে এই ফোনে। আর দামও হবে এই সংস্করণের বেশি।

আগামী বছর ফেব্রুয়ারিতে কঞ্জিউমার ইলেকট্রনিক শো’তে এই ফোনটি উন্মুক্ত করা হতে পারে। কেননা স্যামসাং তাদের এস সিরিজের ফোন সাধারণত ফেব্রুয়ারিতেই উন্মুক্ত করে থাকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

স্যামসাং গ্যালাক্সি এস ১০ প্লাসে থাকবে পাঁচ ক্যামেরা !

আপডেট সময় : ১১:২৬:৪৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮