শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

দেশি-বিদেশি জাহাজ ও নৌযানে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়ার জন্য এমওইউ স্বাক্ষর !

  • আপডেট সময় : ০১:০৭:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৯ জুলাই ২০১৮
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশি-বিদেশি জাহাজ ও নৌযানে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়ার জন্য বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) ও নৌমন্ত্রণালয়ের মধ্যে এক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই এমওইউ স্বাক্ষরিত হয়।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বিসিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ এই এমওইউ-তে স্বাক্ষর করেন।
এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ডাক, টেলিযোগ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যসেবা দেয়ার লক্ষ্যে বিসিএসসিএল নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে প্রথম এমওইউ স্বাক্ষর করল। পর্যায়ক্রমে অন্যান্য মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থার সাথে তারা এমওইউ স্বাক্ষর করবে।
এমওইউ অনুযায়ী, বাংলাদেশের জলসীমায় সাগর ও নদীতে অবস্থানরত দেশি-বিদেশি জাহাজ ও নৌযানকে উপগ্রহ সেবা দেবে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এ স্যাটেলাইট থেকে দেশের সাগর ও নদীতে থাকা সব জাহাজ ও নৌযান আবহাওয়ার সঠিক তথ্যসহ বিভিন্ন জরুরি তথ্য সেবা পাবে। পুরানো ওয়্যারলেস সেবার পরিবর্তে জাহাজগুলো পাবে দ্রুতগতির ইন্টারনেট সেবা। স্থলভাগের সাথে থাকবে ২৪ ঘন্টা যোগাযোগ। এমনকি সরাসরি টেলিভিশন দেখার সুযোগও মিলবে নৌযানে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

দেশি-বিদেশি জাহাজ ও নৌযানে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়ার জন্য এমওইউ স্বাক্ষর !

আপডেট সময় : ০১:০৭:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৯ জুলাই ২০১৮