শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

বিনামূল্যে ইন্টারনেট সিকিউরিটি পাবেন যেভাবে !

  • আপডেট সময় : ১০:৪০:০০ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ জুন ২০১৮
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কম্পিউটারকে ভাইরাস-এর আক্রমণ থেকে বাঁচাতে কত চেষ্টাই না আমরা করি। টাকা খরচ করে অ্যান্টি-ভাইরাস ব্যবহার করি। অ্যান্টি-ভাইরাস কিনে ইনস্টল করি।

অনেকে আবার অনলাইন থেকেই বিভিন্ন নামী অ্যান্টি-ভাইরাসের ‘ট্রায়াল ভার্সান’ বদলে বদলে ব্যবহার করে থাকেন। কিন্তু জানেন কি গুগল ক্রোম (Google Chrome) ব্যবহার করেই বিনামূল্যে পেয়ে যেতে পারেন ‘ইন্টারনেট সিকিউরিটি’বা ব্রাউজার সুরক্ষা? আসুন জেনে নিই কীভাবে গুগল ক্রোমে চালু করবেন ম্যালওয়ার (Malware)স্ক্যানিং ফিচার।

গুগল ক্রোম ব্রাউজার খুলুন। ক্রোমের ডানদিকে উপরে মেনুতে (তিনটি বিন্দু) ক্লিক করুন। এবার ‘সেটিংস’-এ ক্লিক করে ‘অ্যাডভান্সড’ সিলেক্ট করুন। এবার স্ক্রিনে একদম নিচে ‘ক্লিন আপ কম্পিউটার’ অপশন দেখতে পাবেন। এবার এর মধ্যে থেকে ‘Find and remove harmful software’ অপশানে (ম্যালওয়ার ডিটেক্টিং টুল) ক্লিক করুন।

তারপর ‘Find’-এ ক্লিক করলে ক্রোম আপনার কম্পিউটারে ম্যালওয়ার স্ক্যান শুরু করে দেবে। স্ক্যান শেষ হয়ে গেলে যদি কিছু খুঁজে পাওয়া যায় তবে সেটিকে ‘রিমুভ’-এর অপশন দেবে ক্রোম। যদি কিছু না পাওয়া যায় তো জানিয়ে দেবে ‘No harmful software found’।

এবার থেকে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্যানের জন্য ক্রোমের অ্যাড্রেস বারে chrome://settings/cleanup লিখে এন্টার প্রেস করলেই এই স্ক্যান শুরু হয়ে যাবে। তবে এই অপশানটি যদি কাজ না করে, তবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ক্রোম আপডেট করে নিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

বিনামূল্যে ইন্টারনেট সিকিউরিটি পাবেন যেভাবে !

আপডেট সময় : ১০:৪০:০০ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ জুন ২০১৮