শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

২০ বছর পর বন্ধের পথে ইয়াহু ম্যাসেঞ্জার !

  • আপডেট সময় : ১০:২৩:১৭ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ জুন ২০১৮
  • ৮৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একসময়ের তুমুল জনপ্রিয় ইয়াহু ম্যাসেঞ্জার অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাপভিত্তিক ম্যাসেজিং সেবা বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে পাল্লা দিতে না পেরে নিজেদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে এ ইনস্ট্যান্ট ম্যাসেজিং সার্ভিসটি। চলতি বছর আগামী ১৭ জুলাইয়ের পর আর ইয়াহু ম্যাসেঞ্জার ব্যবহার করা যাবে না।

তবে অ্যাপ ও ওয়েবে ইয়াহু ম্যাসেঞ্জার সেবা বন্ধ হওয়ার আগ পর্যন্ত সকল সেবা স্বাভাবিকভাবেই কাজ করবে। বন্ধ হয়ে যাওয়ার পর আর লগইনও করা যাবে না। যারা পুরান চ্যাটগুলো রেকর্ড হিসেবে রাখতে ইচ্ছুক তারা ৬ মাস পর্যন্ত সময় পাবেন চ্যাটলগ ডাউনলোড করার।

ইয়াহু অবশ্য একেবারেই ম্যাসেঞ্জার সেবা থেকে সরে যাচ্ছে তা নয়। তারা ইয়াহু স্কুইরেল নামে একটি নতুন যোগাযোগ প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে। যে সকল ব্যবহারকারীরা এখনও ইয়াহু ম্যাসেঞ্জার ব্যবহার করছেন তাদের স্কুইরেল ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছে তারা।

চ্যাটরুমে নিত্যনতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করার ব্যবস্থা থাকায় ইয়াহু ম্যাসেঞ্জার অন্যান্য ম্যাসেজিং সেবার চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। পরে ফেইসবুক আর অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে জনপ্রিয়তা হারাতে শুরু করে।

সালটা ১৯৯৮। ওই বছরের ৯ মার্চ আত্মপ্রকাশ করেছিল ইয়াহু ম্যাসেঞ্জার। আর এর দৌলতেই সবে মানুষ চ্যাটিং করা শুরু করেছিল। একটা নতুন জগত খুলে গিয়েছিল প্রযুক্তিতে। তবে এবার ২০ বছর পর পুরনো এই ম্যাসেজিং সার্ভিসই বন্ধ হতে চলেছে। গত শুক্রবার এই ঘোষণা দিয়েছে ইয়াহু সংস্থা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

২০ বছর পর বন্ধের পথে ইয়াহু ম্যাসেঞ্জার !

আপডেট সময় : ১০:২৩:১৭ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ জুন ২০১৮