শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

জাকাত ইসলামের পাঁচ ভিত্তির অন্যতম !

  • আপডেট সময় : ১২:০৬:৪২ অপরাহ্ণ, সোমবার, ১১ জুন ২০১৮
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত। এগুলো হলো— ১. আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং (হজরত) মুহাম্মদ (সা.) তাঁর রসুল— এই সাক্ষ্য প্রদান করা ২. নামাজ কায়েম করা ৩. জাকাত আদায় করা ৪. হজ করা এবং ৫. রমজানের রোজা রাখা।

পবিত্র কোরআন ও হাদিসের আলোকে স্পষ্টভাবে বলা যায়, জাকাত আল্লাহ কর্তৃক সামর্থ্যবানদের ওপর ফরজ একটি বিধান এবং ইসলামের একটি অন্যতম স্তম্ভ। ইসলামের ইতিহাসমতে আল্লাহর এই বিধান অর্থাৎ জাকাত আনুষ্ঠানিকভাবে তৃতীয় হিজরি সনে ফরজ হয়।

জাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া। ইসলামী শরিয়তের পরিভাষায় বছর অতিক্রান্ত হয়েছে এমন নিসাব পরিমাণ সম্পদের একটি অংশ কোনো গরিব অভাবীকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে অর্পণ করাই হলো জাকাত। সম্পদের ওই অংশকে তার হক হিসেবে অর্পণ করতে হবে। এর অন্যথা হলে চলবে না। অর্থাৎ যিনি জাকাত দেবেন তিনি একে দয়াদাক্ষিণ্য ভাবতে পারবেন না। তাকে ভাবতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া গরিবের অধিকার। জাকাতদাতা গরিব ব্যক্তিকে জাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো জাগতিক স্বার্থের কথা ভাবলেও তা বৈধ বলে বিবেচিত হবে না। এ ধরনের যে কোনো প্রয়াসে জাকাত আদায় হবে না। জাকাত দানকারী গরিব ব্যক্তিকে জাকাত দান করে তার ওপর কোনো অনুগ্রহ করছেন এমন ভাবলেও তা অন্যায় বলে বিবেচিত হবে। কারণ সম্পদের ওই নির্দিষ্ট অংশ হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া গরিবের হক বা অধিকার।

আল কোরআনে ইরশাদ হয়েছে, ‘এবং তাদের (ধনীদের) সম্পত্তির মধ্যে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার।’ সূরা জারিয়াত : ১৯।

যারা জাকাতদানে অস্বীকৃতি জানাবে বা কার্পণ্য করবে তাদের ওপর আল্লাহর বিধান অত্যন্ত কঠোর। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) সূত্রে বর্ণিত, রসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তার সম্পদের জাকাত আদায় করবে না, কিয়ামতের দিন আল্লাহতায়ালা তার গলায় সাপ ঝুলিয়ে দেবেন।’ তিরমিজি।

ইসলাম ধনীদের সম্পত্তির বর্ধিত অংশকে গরিবের পাওনা বা হক হিসেবে দেখে। যে কারণে জাকাত আদায়কালে আদায়কারীর উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। এর অন্যথা হলে তা আমল হিসেবে বিবেচিত হবে না।  রসুল (সা.) এ নিয়ে তাঁর অনুসারীদের অর্থাৎ মুমিনদের সতর্ক করে বলেছেন, ‘নিশ্চয় নেক আমলের মধ্যে সামান্যতম লৌকিকতা শিরক।’

লেখক : ইসলাম বিষয়ক গবেষক

সূত্র : বিডি-প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

জাকাত ইসলামের পাঁচ ভিত্তির অন্যতম !

আপডেট সময় : ১২:০৬:৪২ অপরাহ্ণ, সোমবার, ১১ জুন ২০১৮