বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো অধিকার নেই কিয়েভের : জেলেনস্কি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৬:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৭৭৯ বার পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, মস্কোর প্রায় চার বছরের আগ্রাসন শেষ করতে কোনো চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে ভূমি ছেড়ে দেওয়ার আইনি বা নৈতিক অধিকার কিয়েভের নেই।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক অনলাইন সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আমরা কি কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার কল্পনা করতে পারি? এমনকি ইউক্রেনের আইন, সংবিধান এবং আন্তর্জাতিক আইনের অধীনেও আমাদের এ ধরনের কোনো আইনি অধিকার নেই। আর আমাদের এ ব্যাপারে নৈতিক অধিকারও নেই।’

তিনি জানান, যুক্তরাষ্ট্র এই বিষয়ে সমঝোতা খুঁজে বের করার চেষ্টা করছে। তবে রাশিয়া ভূখণ্ড ছেড়ে দেওয়ার দাবি জানালেও ইউক্রেন তা মানতে রাজি নয়।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়া জোর দিচ্ছে আমরা যেন ভূখণ্ড ছেড়ে দিই, কিন্তু আমরা কিছুই ছেড়ে দিতে চাই না। আমরা এর জন্য লড়াই করছি। ’

তিনি আরও জানান, ভূখণ্ড নিয়ে জটিল সমস্যা রয়েছে এবং এখনো কোনো সমঝোতা হয়নি।

আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক কর্মকর্তা এএফপিকে বলেন, ইউক্রেনীয় ভূখণ্ডের প্রশ্নই আলোচনার সবচেয়ে জটিল অংশ।

কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টিও আলোচনার প্রধান অচলাবস্থাগুলোর একটি।

লন্ডনে বৈঠক শেষে জেলেনস্কি ব্রাসেলসে যান ন্যাটো ও ইউরোপীয় কমিশনের প্রধানদের সঙ্গে আলোচনার জন্য।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনীয় ও ইউরোপীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া ২০টি প্রস্তাব নিয়ে কাজ করছেন এবং পাল্টা প্রস্তাব মঙ্গলবার সন্ধ্যার মধ্যে প্রস্তুত হতে পারে, যা ওয়াশিংটনে পাঠানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো অধিকার নেই কিয়েভের : জেলেনস্কি

আপডেট সময় : ০৮:২৬:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫