বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

টেকনাফে বিজিবির অভিযানে সাগর পথে মানব পাচারকালে দুই দালালসহ ৭ জন ভিকটিম উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৩৭:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৭৭৫ বার পড়া হয়েছে

জিয়াবুল হক, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযান চালিয়ে সাগর পথে পাচারকালে মানব পাচার চক্রের দুইজন সদস্য আটক করেছে। এসময় ৭ জন ভিকটিমকে উদ্ধার করেছে।

৮ ডিসেম্বর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর বিশেষ অভিযান দল টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন মুন্ডার ডেইল ঘাট এলাকায় অভিযান চালিয়ে সমুদ্র পথে মানব পাচারকালে ৭ জন ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে এবং সেই সাথে পাচার চক্রের ২ জন সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ভুক্তভোগীদের জবানবন্দি, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও নিজস্ব গোয়েন্দা তথ্যের সমন্বয়ে মানব পাচারকারী চক্রগুলোর তৎপরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের ধারাবাহিকতায় প্রাপ্ত গোপন সংবাদে জানা যায় যে, টেকনাফের সাবরাং ইউনিয়নের খুরেরমুখ চেকপোস্টের দায়িত্বপূর্ণ মেরিন ড্রাইভ সংলগ্ন কাটাবনিয়া জিরো পয়েন্ট এলাকায় সংঘবদ্ধ পাচারকারীরা অবৈধভাবে বিদেশ গমনেচ্ছুক কয়েকজন ব্যক্তিকে সমুদ্রপথে পাচারের উদ্দেশ্যে একটি ট্রলারে প্রস্তুত করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২ বিজিবির অধিনায়কের নির্দেশনায় একটি বিশেষ দল গভীর রাতে স্থানীয় জেলেদের সহায়তায় সন্দেহজনক ট্রলারটি কৌশলে ঘিরে ফেলে, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ভুক্তভোগী বোঝাইকৃত ট্রলারটি দ্রুত অপসারণের চেষ্টা করলে অভিযানিক দল ধাওয়া করে মুন্ডার ডেইল সংলগ্ন শিশু পার্ক এলাকায় ট্রলারটি আটক করতে সক্ষম হয়। ট্রলারটিতে তল্লাশী চালিয়ে মোট ৭ জন ভিকটিম পুরুষ-৬ ও মাহিলা-১ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত ভুক্তভোগীদের মধ্যে ছদ্মবেশ ধারণকৃত মানব পাচার চক্রের সদস্য মোঃ আলম(১৯) কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে পরিচয় গোপন করে চক্রটিকে ফাঁদে ফেলে বেশ কিছু অভিযান পরিচালনা করে রাত ২ টায় মানব পাচার চক্রের অন্য সদস্য ইসমাঈল(২৮) কে আটক করা হয়।
আটককৃত আসামীরা হল: উখিয়া উপজেলার ২নং কুতুপালং এফডিএমএন ক্যাম্প, ব্লক-ই/৭ এর আব্দুর রহমানের ছেলে মোঃ আলম (১৯), টেকনাফ পৌরসভার ২ নং ওয়ার্ড পুরাতন পল্লান পাড়া এলাকার আবু তাহের এর ছেলে ইসমাঈল (২৮)।
এঘটনায় জড়িত থাকার অপরাধে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার মৃত হাকিম আলীর ছেলে ইউসুফ (২২) কে পলাতক আসামি করা হয়েছে।

এব্যাপারে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল আশিকুর রহমান, বলেন, মানব পাচার বিরোধী সফল অভিযানগুলোই বিজিবির দৃঢ় অবস্থানের স্পষ্ট বার্তা, যে সকল অপরাধীদের জন্য টেকনাফ সীমান্তের পাহাড় থেকে সমুদ্রের জলসীমা পর্যন্ত এক ইঞ্চি জায়গাও নিরাপদ নয়।

মানবতা বিরোধী এ ধরনের জঘন্য অপরাধ দমনে আমাদের এই ধারাবাহিক ও কঠোর নজরদারি এবং সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।” বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, আটককৃত পাচারকারী চক্রের সদস্য ও উদ্ধারকৃত ভুক্তভোগীদেরকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

টেকনাফে বিজিবির অভিযানে সাগর পথে মানব পাচারকালে দুই দালালসহ ৭ জন ভিকটিম উদ্ধার

আপডেট সময় : ১২:৩৭:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫