শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

কচুয়ায় র‍্যাবের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরের কচুয়া উপজেলায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব–১১), কুমিল্লার বিশেষ অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিএডি আব্দুল কাদেরের নেতৃত্বে র‍্যাব-১১ এর একটি দল পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কাদিরখিল পূর্বপাড়া জামে মসজিদের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—কাদিরখিল গ্রামের অলিউল্লাহর ছেলে নুরুন্নবী (৩৫) এবং মৃত লেয়াকত দেওয়ানের ছেলে সাদ্দাম দেওয়ান (৩০)।
র‍্যাব-১১ এর ডিএডি আব্দুল কাদের জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় কচুয়া এলাকায় পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আটক দুই অভিযুক্তকে চাঁদপুরে বিজ্ঞ আদালতে হাজির করে জেলহাজতে প্রেরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

কচুয়ায় র‍্যাবের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৭:০৫:৫২ অপরাহ্ণ, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫