বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মদ ও ঔষধসহ আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিভিন্ন বিওপির আওতাভুক্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা, গাজীপুর, মাদরা, কালিয়ানী ও কাকডাঙ্গা বিওপির টহল দল পৃথক অভিযানে ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ ঔষধ আটক করে।

পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার–১/২২ এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। গাজীপুর বিওপির টহল দল একইভাবে লিটনের ঘের এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।

কালিয়ানী বিওপির বিশেষ দল ছয়ঘরিয়া এলাকা থেকে আরও ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। অপরদিকে কাকডাঙ্গা বিওপির টহল দল ভাদিয়ালী এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় মদসহ ৪৫ হাজার টাকার মালামাল জব্দ করে।

এছাড়া মাদরা বিওপির বিশেষ দল চান্দাপোস্ট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
এই সব জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা।
বিজিবি জানায়, এসব মালামাল

চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে আনছিল। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে দেশ।উদ্ধারকৃত মদ ও ঔষধ সাতক্ষীরা কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মদ ও ঔষধসহ আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ

আপডেট সময় : ০৮:৩৮:৩৯ অপরাহ্ণ, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫