শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

হোয়াটসঅ্যাপে ঘুরছে ২ ভাইরাস মেসেজ !

  • আপডেট সময় : ০১:০৭:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ মে ২০১৮
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কয়েকদিন ধরেই হোয়াটসঅ্যাপে ঘুরছে দুইটি বিরক্তিকর মেসেজ। অনেকেই এই মেসেজে ক্লিক করে ভোগান্তির শিকার হয়েছেন। তাদের ফোন বা হোয়াটসঅ্যাপ কিছুক্ষণের জন্য হ্যাং করে গেছে বলে জানা গেছে।

যে মেসেজ দু’টি ঘুরছে, তার মধ্যে একটি হল, ‘যদি আপনি এই কালো বিন্দুটিতে টাচ করেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাং করে যাবে’। এরপরেই একটি লাইন থাকছে, ‘টি-টাচ-হিয়ার’। এই মেসেজটির সঙ্গেই একটি কালো বিন্দু থাকছে আর আঙুল নীচের দিকে দেখানো একটি ইমোজিও থাকছে। যদি কেউ এই কালো বিন্দুটিতে টাচ বা ক্লিক করেন, তাহলেই কিছুক্ষণের জন্য হোয়াটসঅ্যাপ হ্যাং করে যাচ্ছে। কিছুতেই স্ক্রিনের উপরে বা নীচের দিকে যাওয়া যাচ্ছে না।

বিশেষজ্ঞদের বক্তব্য এই মেসেজটির মধ্যে কিছু সিম্বল রয়েছে, যা হোয়াটসঅ্যাপ পড়তে পারছে না। ফলে ব্যবহারকারীও তা দেখতে পাচ্ছে না। এই কালো বিন্দুটির পাশে একটা স্পেস রয়েছে। সেখানেই সম্ভবত লুকিয়ে রয়েছে গোপন ক্যারেক্টার। সেটিই হোয়াটসঅ্যাপ হ্যাং করে দিচ্ছে বলে দাবি কয়েকটি প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটের।

অন্য যে মেসেজটি ঘুরছে তা হল, ‘আমি আপনার হোয়াটসঅ্যাপ কিছুক্ষণের জন্য হ্যাং করে দিতে পারি। শুধু মেসেজটির নীচে টাচ করুন।’ তার নীচেই একটা লাইন থাকছে। সেখানে লেখা থাকছে, ‘এখানে টাচ করবেন না।’ এখানেও দ্বিতীয় লাইন বা মেসেজটি শুরুর আগে একটা স্পেস রয়েছে। বিশেষজ্ঞদের দাবি এই ফাঁকা জায়গাতেই কিছু অদৃশ্য ক্যারেক্টার লুকিয়ে রয়েছে এবং সেগুলিই ফোনকে হ্যাং করে দিচ্ছে।

এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে মূলত অ্যান্ড্রয়েড ফোনই হ্যাং হচ্ছে। সুতরাং এই ধরনের মেসেজ পেলে সাবধান। ক্লিক না করাই ভাল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

হোয়াটসঅ্যাপে ঘুরছে ২ ভাইরাস মেসেজ !

আপডেট সময় : ০১:০৭:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ মে ২০১৮