শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

‘গ্রুপ কলিং’ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ !

  • আপডেট সময় : ০১:০৬:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ মে ২০১৮
  • ৮২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় এই অ্যাপটি। আর সেই ধারাবাহিকতায় সম্প্রতি ফেসবুকের বার্ষিক সম্মেলনে সংস্থাটির কর্ণধার মার্ক জুকারবার্গ জানিয়েছেন, খুব তাড়াতাড়ি গ্রুপ কলিং ও স্টিকার ফিচার ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপে। ফোসবুকের জন্যও একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তার কথায়, ফেসবুকে আসছে ‘ক্লিয়ার হিস্ট্রি’ ও ডেটিং সার্ভিস।

ফেসবুকের পক্ষ থেকে এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের ভয়েস ও ভিডিও কলিং ফিচার বেশ জনপ্রিয়। এবার তার সঙ্গে যোগ হচ্ছে গ্রুপ কলিং ফিচার। সঙ্গে ব্যবহার করা যাবে থার্ড পার্টি স্টিকারও। এতদিন অন্যান্য মেসেজিং অ্যাপে স্টিকার ব্যবহার করা গেলেও সেই সুবিধা ছিল না হোয়াটসঅ্যাপে।

জুকারবার্গের দাবি, ৪৫ কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপে স্টেটাস ফিচার ব্যবহার করেছেন। তাছাড়া টার্গেটিং বিজনেস নামেও একটি ফিচার যোগ করেছে তারা। যা যথেষ্ট জনপ্রিয় হয়েছে।

জুকারবার্গের কথায়, প্রতিদিন ২০০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনে পরীক্ষা করা হয়েছে গ্রুপ কলিং ফিচার। কিন্তু এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে প্রকাশ্যে আসেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

‘গ্রুপ কলিং’ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ !

আপডেট সময় : ০১:০৬:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ মে ২০১৮