শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

মেহেরপুরে মানুষের নিরাপত্তা করতে নিশ্চিত ‘সেলফ প্রটেক্ট’ অ্যাপ উদ্বোধন

  • আপডেট সময় : ১২:৪৫:১৮ অপরাহ্ণ, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
  • ৮২১ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি ॥

মানুষের জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল তার নিরাপত্তা । বহুকাল ধরেই গবেষণা চলছে কীভাবে মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত করা যায়। সেই লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেষ বর্ষের শিক্ষার্থী মোঃ সাদ্দাম হোসেন শাহীন তৈরি করেছেন সেলফ প্রটেক্ট অ্যাপ । যা আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক সহায়তা দিবে । যার ফলপ্রসূ হিসেবে বিপদগ্রস্থ ব্যাক্তি খুব দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা পাবে

মেহেরপুরে প্রথম বারের মত নাগরিক নিরাপত্তা, জরুরি সাহায্য ও অপরাধ দমনে সাহায্যকারী মোবাইল অ্যাপ ‘সেলফ প্রটেক্ট’ এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেখে মোবাইলের বাটন চেপে এ অ্যাপের উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার আনিছুর রহমান, সহকারি পুলিশ সুপার মোস্তফিজুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আকতার, পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, বিএমএর জেলা সভাপতি ডা.রমেশ চন্দ্র নাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, সেলফ প্রটেক্ট অ্যাপ’র উদ্ভাবক সাদ্দাম হোসেন, অ্যাপস এর প্রকল্প সমন্বয়ক মামুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, জননিরাপত্তায় সেলপ প্রটেক্ট অ্যাপ ভুমিকা রাখবে। বিষয়টি নিয়ে স্কুল কলেজ সহ বিভিন্ন মাধ্যমে ক্যাম্পেইন করে কিভাবে এটি সাহায্য করবে সে বিষয়েশিক্ষার্থীদের জানানো হবে।

পুলিশ সুপার বলেন, ‘সাদ্দাম আমাদের মেহেরপুরের ছেলে। সে জননিরাপত্তাই অনেক বড় একটা উদ্দোগ গ্রহন করেছে। সেলপ প্রটেক্ট অ্যাপ থেকে কোন ইউজারের বার্তা পুলিশের কাছে পৌছানো মাত্র পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবে।

অ্যাপ উদ্ভাবক সাদ্দাম হোসেন বলেন, অ্যপটি মেহেরপুরে চালু হওয়াতে পুলিশের সহযোগীতায় মেহেরপুর বাসী নিরাপত্তামূলক সুবিধা গ্রহণ করতে পারবেন। অ্যাপটি পুরোপুরি ভাবে চালু হলে অনেক অপরাধ কমে যাবে।

অ্যাপটি যেভাবে কাজ করবে ॥ সেলফ প্রটেক্ট অ্যাপটি স্মার্টফোনে ইনস্টল করা থাকলে, যে কোন বিপদের সময় ফোনের পাওয়ার বাটনটি পরপর ৩-৪ বার প্রেস করার সঙ্গে সঙ্গেই নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বন্ধু এবং পরিবারের কাছে তার অবন্থানসহ প্রয়োজনীয় বার্তা পৌছে যাবে। মুহুর্তের মধ্যেই আইন প্রয়োগকারীসংস্থা বা যারা বার্তাটি পাবেন তাদের মধ্যে যে কেউ ঐ ব্যাক্তির অবস্থান জানতে পারবেন এবং তাকে সাহায্য করতে পারবেন। এমনকি ফোন হারানো বা চুরি হয়ে গেলে ফিরো পাওয়াসহ, পুলিশ স্টেশন, হাসপাতাল, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ইত্যাদির লোকেশনসহ ফোন নম্বর সংগ্রহ করতে পারবেন এই অ্যাপ এর মাধ্যমে। অ্যাপসটি গুগল প্লে ষ্টোর থেকে ডাউন লোড করতে এই লিংকে http://bit.ly/SelfProtectApp অথবা ভিজিট করুন www.selfprotectapp.com

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

মেহেরপুরে মানুষের নিরাপত্তা করতে নিশ্চিত ‘সেলফ প্রটেক্ট’ অ্যাপ উদ্বোধন

আপডেট সময় : ১২:৪৫:১৮ অপরাহ্ণ, সোমবার, ৯ এপ্রিল ২০১৮