মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

২৯ মার্চ সোহরাওয়ার্দীতে জনসভার ঘোষণা বিএনপির

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:২১:১৩ অপরাহ্ণ, সোমবার, ১৯ মার্চ ২০১৮
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দিয়েছে দলটি। এ ছাড়া ৩১ মার্চ রাজশাহী ও ৭ এপ্রিল বরিশালে জনসভা করা হবে।

এদিকে আগামীকাল মঙ্গলবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া ঢাকা মহানগরের প্রতিটি থানায় এ কর্মসূচি পালন করা হবে।

সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা আশাবাদী, সরকার আমাদের অনুমতি দেবে। সরকারের শুভবুদ্ধির উদয় হবে। রাজনৈতিক দলগুলোকে তাদের গণতান্ত্রিক অধিকার কর্মসূচি পালনে সহায়তা করবে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ওয়ার্কার্স পার্টি, চরমোনাইর পীর, জাতীয় পার্টি সমাবেশের অনুমতি পায়। কিন্তু বিএনপিসহ বিরোধী দলগুলো জনসভা করতে চাইলে নিরাপত্তার অজুহাতে অনুমতি দেয়া হয় না। আগে পুলিশের অনুমতির দরকার পড়ত না। আবেদন করলেই চলত। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এটি নিয়ম করে তুলেছে।

‘আমরা সমাবেশের অনুমতির জন্য দরকারি কাগজপত্র পাঠিয়েছি। আশা করছি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা আমাদের অনুমতি দেবে,’ বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, আজ আমরা জনসভা করার অনুমতি চেয়েছিলাম। এর আগেও আমাদের জনসভা করার অনুমতি দেয়া হয়েছে। শেষমুহূর্তে এবারও অপেক্ষায় ছিলাম। কিন্তু এবার দুদফা অনুমতি চাওয়ার পরও আমাদের জনসভা করতে দিচ্ছে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

২৯ মার্চ সোহরাওয়ার্দীতে জনসভার ঘোষণা বিএনপির

আপডেট সময় : ০৫:২১:১৩ অপরাহ্ণ, সোমবার, ১৯ মার্চ ২০১৮