শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

৬৪ জেলায় রবির ফোরজিসেবা চালু

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:৫০:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০১৮
  • ৮৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলা সদরে একযোগে ফোরজিসেবা চালু করেছে মোবাইল অপারেটর রবি। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ সেবার উদ্বোধন করা হয়।

মোবাইল ইন্টারনেট যোগাযোগের চতুর্থ প্রজন্মের (ফোরজি) লাইসেন্স পাওয়ার পরই এ সেবা চালু করল রবি।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ জানান, লাইসেন্স পাওয়ার পর পরই তারা ১৭৯টি বিটিএস দিয়ে ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে ফোরজিসেবা দেয়া শুরু করেছেন। সার্বিক প্রস্তুতি বাকি থাকলেও তার আশা দ্রুততম সময়ের মধ্যে সবার কাছে পৌঁছে যাবে ফোরজি নেটওয়ার্ক।

আজকের মধ্যেই দেশের বেশিরভাগ জেলা শহরে রবির গ্রাহকরা ফোরজি ব্যবহার করতে পারবেন বলে জানান তিনি।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ফোরজিসেবা চালু করেছে গ্রামীণফোন ও বাংলালিংক। তবে সরকারি মোবাইল অপারেটর টেলিটক কিছু দিন বাদে তাদের গ্রাহকদের জন্য ফোরজিসেবা চালু করবে।

টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে মোবাইল অপারেটরদের আনুষ্ঠানিকভাবে ফোরজি লাইসেন্স তুলে দেন। এর পর পরই বড় তিনটি অপারেটরের পক্ষ থেকে জানানো হয়, তারা দেশের বড় শহরগুলোতে প্রায় চারশ বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) থেকে ফোরজিসেবা শুরু করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

৬৪ জেলায় রবির ফোরজিসেবা চালু

আপডেট সময় : ০৫:৫০:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০১৮