মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

সরকার অলিখিতভাবে বাকশালের পথেই হাঁটছে : মোশাররফ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:৫৫:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮
  • ৮০১ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতা খর্ব হবে। সরকার অলিখিতভাবে বাকশালের পথেই হাঁটছে।

আজ মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রস্তাবিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’-এর খসড়ার বিষয়ে এ মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাকশালি কায়দায় অতীতে যেভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করা হয়েছিল, আজও এ আইনের মাধ্যমে তা করা হচ্ছে। কারণ সরকার অলিখিতভাবে বাকশালের পথেই হাঁটছে।’ তিনি বলেন, মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া আইসিটি আইনের ৫৭ ধারার চেয়েও ‘ভয়ংকর’। কেননা যে যে কাজের কারণে ৫৭ ধারায় অভিযুক্ত করা যেত, সেসব কাজকে এই আইনে সম্প্রসারিত করা হয়েছে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা মনে করি, এটি বাকশালের ধ্যানধারণায় সংবাদপত্র এবং মুক্তমনের ব্যক্তিদের মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করার জন্য এটি করা হয়েছে। আমরা মন্ত্রিসভায় এই আইনের খসড়া অনুমোদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

খালেদা জিয়ার রায়ের বিষয়ে খন্দকার মোশাররফ বলেন, খালেদা জিয়াকে যদি অন‌্যায়ভাবে কোনো রায় চাপিয়ে দেওয়া হয়, তাহলে এ দেশের জনগণের সেন্টিমেন্টের ওপর রায় দেওয়া হবে। খালেদা জিয়ার প্রতি এ দেশের জনগণের যে সমর্থন, সে সমর্থনের বিরুদ্ধে রায় দেওয়া হবে। খালেদা জিয়া যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, সেই গণতন্ত্রের ওপর আঘাত হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে অন‌্যায়ভাবে রায় দেওয়া হলে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে রায় দেওয়া হবে।

বিএনপির এই নেতা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও বিএনপিকে বাইরে রেখে নেতা-কর্মীদের জেলে রেখে এই দেশের জনগণ আবার ২০১৪ সালের মতো নির্বাচন হতে দেবে না। ৮ ফেব্রুয়ারির ওপর নির্ভর করছে আগামী দিনের রাজনীতি, আগামী দিনের নির্বাচন। খালেদা জিয়াকে ছাড়া, বিএনপিকে ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না-হতে দেওয়া হবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সরকার অলিখিতভাবে বাকশালের পথেই হাঁটছে : মোশাররফ

আপডেট সময় : ০৪:৫৫:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮