শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

যে পাঁচ উপায়ে স্মার্টফোনের ব্যাটারি থাকবে ফুল!

  • আপডেট সময় : ০১:০৬:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
  • ৮১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্মার্টফোন বা ল্যাপটপে চার্জ না থাকায় সমস্যার পরেননি, এমন মানুষ খুঁজে পাওয়া দায়। কিন্তু ফোনে বেশি কথা বললে, ইন্টারনেট ঘাঁটলে চার্জ যে ফুরোবেই। এ তো বিজ্ঞানের নিয়ম, আপনি পাল্টাতে পারবেন না। তবে আপনি যা পারেন তা হল, কয়েকটি সহজ উপায় অবলম্বন করতে। যাতে আপনার ট্যাবলেট-স্মার্টফোন বা ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়ে। চলুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতিগুলো-

তীব্র গরম এড়িয়ে চলুন:
ফোনের ব্যাটারির আয়ু অনেকাংশ নির্ভর করে চারপাশের তাপমাত্রার উপর। আপনি যদি ৩৫ ডিগ্রির উপর বা শূন্য ডিগ্রির নিচের তাপমাত্রায় থাকেন, তাহলে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত কমবে। তাই টেবিল বা গাড়িতে, সরাসরি রোদ পরছে এমন কোনও জায়গায় ফোন রাখবেন না।

ফুল চার্জ দিন:
বারবার করে অল্প চার্জ দেবেন না। একবারে ফুল চার্জ দিন, তারপরেই প্লাগ থেকে ফোনকে ডিসচার্জ করুন। বিশেষজ্ঞরা বলছেন, ফোনের চার্জ না ফুরালে চার্জে বসাবেন না। ৪০-৮০ শতাংশ চার্জ ফোনে থাকা আদর্শ।

চার্জ হয়ে গেলে চার্জার খুলে রাখুন:
অনেকসময়ই দেখা যায়, ফোন বা ল্যাপটপ ফুল চার্জড হওয়ার পরও আমরা চার্জার খুলতে ভুলে যাই। এতে ফোন-ল্যাপটপ একদিকে গরম হয়ে যায়, অন্যদিকে লিথিয়ম ব্যাটারির জীবনীশক্তিও ফুরিয়ে আসে।

আলট্রা ফাস্ট চার্জার এড়িয়ে চলুন:
বাজারে সস্তার কিছু চার্জার পাওয়া যায় যাদের বলা হয় আলট্রা ফাস্ট চার্জার। সাধারণ চার্জারের থেকে অনেক দ্রুত ফোন চার্জ করতে ব্যবহার করা হয় এটি। এতে কিন্তু ব্যাটারির আয়ু নষ্ট হয়।

নকল চার্জারকে না বলুন:
ব্র্যান্ডেড ফোনে সেই ব্র্যান্ডেরই চার্জার ব্যবহার করাটা জরুরি। নইলে ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

যে পাঁচ উপায়ে স্মার্টফোনের ব্যাটারি থাকবে ফুল!

আপডেট সময় : ০১:০৬:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭