মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

জিয়া পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি !

  • আপডেট সময় : ০৩:১৯:০২ অপরাহ্ণ, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জিয়া পরিবারের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।

গতকাল রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ দাবি জানানো হয়।

আজ সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দলটির শীর্ষ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবারের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার করে বিনিয়োগের যে অভিযোগ এনেছেন,তা মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট। বিএনপি এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন-দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,তরিকুল ইসলাম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর,আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে বিএনপি নেতারা অভিযোগ করেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা নজীরবিহীন দ্রুততার সঙ্গে নিষ্পন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ছাড়া সারা দেশে বিনা অজুহাতে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার এবং মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের অন্যান্য শীর্ষ নেতাসহ সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতারা।

সম্প্রতি চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে উল্লেখ করে বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় বেশকিছু কর্মসূচি পালনের। এরমধ্য দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন বাদে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।

এ ছাড়া রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সব দলকে সমান সুযোগ দেওয়া এবং নিরাপত্তার জন্য নির্বাচন কমিশনের প্রতি সশস্ত্র বাহিনী মোতায়েনের দাবি জানায় বিএনপি।

Ntvbd

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

জিয়া পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি !

আপডেট সময় : ০৩:১৯:০২ অপরাহ্ণ, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭