শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

পৃথিবীর মতোই এই গ্রহে এলিয়েনদের বাস!

  • আপডেট সময় : ০১:৪১:৩৪ অপরাহ্ণ, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি পৃথিবীর মতই নতুন এক গ্রহের সন্ধান পাওয়া গেছে। গ্রহটি খুব একটা দূরেও নয়। মাত্র ১১১ আলোকবর্ষ। গ্রহটি শুধু পৃথিবীর বন্ধুই নয়, থাকতে পারে মানুষের বন্ধুও। দেখা মিলতে পারে এলিয়েনদের ! গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।

নতুন এই গ্রহের নাম K2-18b. যাকে ‘সুপার আর্থ’ বলে বর্ণনা করছেন বিজ্ঞানীরা। এই গ্রহে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে প্রাণের সম্ভাবনাও খুব বেশি। টেক্সাস ইউনিভার্সিটি, স্কারবোরোগ ও মন্ট্রিয়াল ইউনিভার্সিটির গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এই গ্রহ একা নয়, রয়েছে এর এক প্রতিবেশীও। যার নাম K2-18c. দুটি গ্রহই একটি লাল রঙের নক্ষত্রের চারপাশে ঘুরছে।
ওই গ্রহ পৃথিবীর মত পাথুরে নাকি নেপচুনের মত উজ্জ্বল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। ওই গ্রহকে বিশ্লেষণ করার জন্য ব্যবহার করা হচ্ছে High Accuracy Radial Velocity Planet Searcher নামে একটি ইনস্ট্রুমেন্টস। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি পাথুরে একটি গ্রহ। ওই গ্রহের পরিস্থিতির সঙ্গে পৃথিবীর অনেক মিল রয়েছে। শুধু আকারে অনেকটা বড়। তবে এটি নক্ষত্রের অনেক কাছে রয়েছে। ফলে আবহাওয়া অপেক্ষাকৃত গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা টুয়েন্টিফোর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

পৃথিবীর মতোই এই গ্রহে এলিয়েনদের বাস!

আপডেট সময় : ০১:৪১:৩৪ অপরাহ্ণ, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭