মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

খালেদা জিয়াকেই মাফ চাইতে হবে : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৪৯:৩০ পূর্বাহ্ণ, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খুনীদের প্রাতিষ্ঠানিক আস্তানা হচ্ছে বিএনপি। খুনী ও লুটেরাদের সিন্ডিকেটের আস্তানা এই বিএনপি হচ্ছে জঙ্গী উৎপাদনের কারখানা।
শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রী কলেজে নব-নির্মিত একাডেমিক ভবন’র উদ্বোধন ও নবীনবরণ উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ’৭৫-এর পরে জেনারেল জিয়াউর রহমান রাজনীতির খলনায়ক আর এখন তার স্ত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে খলনায়িকা। পিঠে দুর্নীতির ছাপ আর হাতে রক্তের দাগ নিয়ে বড় গলায় কথা বলা উচিত নয়। তাই মাফ চাইব আমরা না, মাফ যদি চাইতে হয় তবে চুরি, মানুষ খুন,আর চক্রান্তের জন্য খালেদা জিয়াকেই মাফ চাইবে হবে জাতির কাছে।
তথ্যমন্ত্রী বলেন, মুসলিমলীগ যেমন ইসলামের দল ছিল না, তেমনই বিএনপিও গণতন্তের দল নয়। বাংলাদেশে এই বিএনপি এবং বেগম খালেদা জিয়া যতদিন সক্রিয় থাকবে ততদিন বাংলাদেশে চক্রান্তের রাজনীতিও সক্রিয় থাকবে।
ভেড়ামারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুল বারী’র সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সূধীজনরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিকেল ৩টায় জুনিয়াদহ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে উঠান বৈঠক, বিকেল ৪টায় একই ইউনিয়নে ৩নং ওয়ার্ড কার্যালয়ে সাহাবুদ্দিন মেম্বারের বাড়ির কাছে উঠান বৈঠক, বিকেল ৫টায় ওই একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পরানখালী শাহজাহানের বাড়িতে উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন তথ্যমন্ত্রী।

(বাসস)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

খালেদা জিয়াকেই মাফ চাইতে হবে : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:৪৯:৩০ পূর্বাহ্ণ, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭