মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

নির্বাচনে না যাওয়ার ভুল বিএনপি আর করবে না : তোফায়েল

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৪৪:৪৬ অপরাহ্ণ, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি নির্বাচন না করে ভুল করেছে। আশা করি এ ভুল বিএনপি আর করবে না।

রবিবার গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল আদর্শ কলেজ মাঠে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ছাত্র-যুব সমাবেশ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন হবে বর্তমান সংবিধান অনুযায়ী। সংবিধান বলে-নির্বাচনকালীন সময়ে যে ক্ষমতাসীন দল সেই দলই ক্ষমতায় থাকবে। যেটা আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, ভারতসহ বিভিন্ন দেশে। পৃথিবীর বিভিন্ন দেশে সেইভাবে ক্ষমতাসীন দল ক্ষমতায় থাকবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে দৈনন্দিন কাজের মধ্য দিয়ে, আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলন-সংগ্রামে যাওয়ার চিন্তা-ভাবনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এটা কোনদিন বাস্তবায়ন হবে না এবং এগুলো কোনদিন আলোর মুখ দেখবে না। সুতরাং নির্বাচন করতে হলে বর্তমান সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করতে হবে, এর বাইরে বিকল্প কিছু নেই।

আগাম নির্বাচন সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, ”আগাম নির্বাচন এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার।
পৃথিবীর প্রত্যেক দেশেই আগাম নির্বাচন হয়, পদ্ধতি আছে। আমাদের সংবিধানেও আছে, যদি সরকার মনে করে হতে পারে। আর সরকার যদি মনে না করে তাহলে ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনে মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে। ”

আগাম নির্বাচন হলে আওয়ামী লীগের অবস্থা সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, ”আমাদের অবস্থান তো খুবই ভাল, আমরা বাংলাদেশের মানুষের জন্য এত উন্নয়নমূলক কাজ করেছি। এত কাজ করার পরও আমরা কেন বিজয়ী হবো না। ইনশাল্লাহ আগামী নির্বাচনেও আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। ”

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাহিদ আহসান রাসেল এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, ব্র্যাকের ভাইস চেয়ারপার্সন ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী, নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, পূবাইল আদর্শ কলেজের অধ্যক্ষ মো. কাইয়ুম খান প্রমুখ।

পরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উদ্যোগী চেঞ্জ মেকারদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

বিডি-প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নির্বাচনে না যাওয়ার ভুল বিএনপি আর করবে না : তোফায়েল

আপডেট সময় : ০৩:৪৪:৪৬ অপরাহ্ণ, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭