মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

তৃতীয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেবেন শিল্পমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৫:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭
  • ৮১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের কলকাতায় অনুষ্ঠেয় দুই দিনব্যাপী তৃতীয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ, আবগারী, শিল্প ও বাণিজ্য এবং রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও শিল্প পুনর্গঠন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ড. অমিত মিত্রের আমন্ত্রণে তিনি এ সম্মেলনে অংশ নেবেন।

এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন মন্ত্রী। ২০ ও ২১ জানুয়ারি কলকাতার মিলনমেলা হলে ব্যবসায়ীদের এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে শিল্পমন্ত্রী ৩০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সংসদ সদস্য কামরুল আশরাফ খান, বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহম্মদ ইফতিখার, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, সাবেক সংসদ সদস্য ফখরুল ইসলাম মুন্সি, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমেদসহ এফবিসিসিআই, ডিসিসিআই, বিসিসিআইসহ বিভিন্ন চেম্বার ও ট্রেড বডির সদস্য এবং বিভিন্ন সেক্টরের বরেণ্য ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা এ প্রতিনিধিদলে রয়েছেন।

সম্মেলনে ২৭টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন। তারা ব্যবসা ও শিল্পখাতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তার উপায় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা নিজেদের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, অংশীদারিত্ব জোরদার এবং শিল্পখাতে যৌথ বিনিয়োগের বিষয়ে আলোচনায় অংশ নেবেন। এর ফলে বাংলাদেশের সাথে সম্মেলনে যোগদানকারী দেশগুলোর ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। শিল্পমন্ত্রীর এ সফর বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ়করণেও ইতিবাচক অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

তৃতীয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেবেন শিল্পমন্ত্রী !

আপডেট সময় : ১২:৩৫:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭