মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

এরশাদের সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যে টাকা ব্যয় হয়েছে তা পরিশোধ করবে সরকার।

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যে টাকা ব্যয় হয়েছে তা পরিশোধ করবে সরকার। প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বে থাকায় চিকিৎসা বিল পাচ্ছেন সাবেক এই রাষ্ট্রপতি। চিকিৎসা বিল পরিশোধের জন্য অতিরিক্ত ৫০ লাখ টাকা বাজেট বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। চিঠিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর বিশেষ দূতের শুধুমাত্র হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত বিল পরিশোধের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪৮৬৯-খাতে ৫০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিক ২৮ নভেম্বর এ সংক্রান্ত চিঠিটি পাঠান। হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার হার্টের ভাল্ব পরিবর্তনের জন্য সিঙ্গাপুরের এনইউএইচ হাসপাতালে চিকিৎসা নেন। এজন্য চলতি বছরের ১৬ থেকে ৩১ অক্টোবর তিনি সিঙ্গাপুর সফর করেন। এ সময় তার চিকিৎসা ব্যয় হয় ৮৫ হাজার ৯২৩ দশমিক ৩৫ সিঙ্গাপুর ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৩ লাখ ৫ হাজার ২২০ টাকা। তবে এই পরিমাণ টাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসা তহবিলে না থাকায় অর্থ মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ২০১৭-১৮ অর্থবছরে চিকিৎসা খাতে ৫০ লাখ টাকা বাজেট বরাদ্দ ছিল।
বর্তমানে এ খাতে ২২ লাখ টাকা অব্যয়িত রয়েছে, যা দ্বারা প্রধানমন্ত্রীর বিশেষ দূতের চিকিৎসা ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। এ খাতে অতিরিক্ত ৫০ লাখ টাকা বরাদ্দ প্রয়োজন হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এরশাদের সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যে টাকা ব্যয় হয়েছে তা পরিশোধ করবে সরকার।

আপডেট সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭