সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

আগাম নির্বাচনের কোনো পরিকল্পনা নেই আওয়ামী লীগের !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২৩:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগাম নির্বাচনের কোনো পরিকল্পনা আওয়ামী লীগের নেই। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেবেন। তিনি যা বলবেন, তাই হবে। কারণ, শেখ হাসিনার সরকারের অনেক অর্জন, অনেক সাফল্য আছে। তবে যে কোনো সময় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত।

আজ শুক্রবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনগুলোর শীর্ষস্থানীয় নেতাদের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতার ফলে বিশ্বের পরমাণু শক্তিশালী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ৩২ নম্বরে স্থান করে নিয়েছে। বাংলাদেশের মানুষ এখন বুঝতে পেরেছে, উন্নয়নের জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।

এসময় বিশ্বের ১৭৩টি দেশের নেতাদের মধ্যে সততা প্রদর্শন এবং কর্মঠ হবার তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় স্থান অর্জন করায় দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপুমনি, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আগাম নির্বাচনের কোনো পরিকল্পনা নেই আওয়ামী লীগের !

আপডেট সময় : ০৭:২৩:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭