মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

রওশন এরশাদ ময়মনসিংহ সদর থেকেই ফের নির্বাচন করবেন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:২৯:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে ময়মনসিংহ-৪-সদর আসন থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। বুধবার দুপুরে জাতীয় পার্টির ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন ঘোষণা দেন তিনি।

সম্মেলনে জেলা কমিটির সভাপতি হন রওশন এরশাদ এমপি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফখরুল ইমাম এমপি। অন্যদিকে মহানগর কমিটিতে জাহাঙ্গীর আহমেদকে সভাপতি ও আব্দুল আউয়াল সেলিমকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

প্রধান অতিথির বক্তৃতায় রওশন এরশাদ আরও বলেন, দেশের উন্নয়ন জাতীয় পার্টির আমলেই হয়েছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম সেসময় ছিল দেশের স্বর্ণযুগ। ময়মনসিংহ বিভাগও জাতীয় পার্টির অবদান।

নগরীর টাউন হলে অ্যাডভোকেট মাহমুদ আল নুর তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখরুল ইমাম এমপি’র সভাপতিত্বে জাহাঙ্গীর আহমেদ ও আব্দুল আউয়াল সেলিমের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ সেলিম উদ্দিন এমপি, কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান জহির উদ্দিন, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, রওশন আরা মান্নান এমপি, সালাউদ্দিন আহমেদ মুক্তি এমপি, যুগ্ম-মহাসচিব গোলাম মো.রাজু, জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক শাহাজাদা, হাজী হারুন,আরজু পারভেজসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ ও ডেলিগেট কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

রওশন এরশাদ ময়মনসিংহ সদর থেকেই ফের নির্বাচন করবেন !

আপডেট সময় : ০৪:২৯:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭