মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

খালেদা মোটেও বদলাননি, শোধরাননি !

  • আপডেট সময় : ০৪:৩৬:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

খালেদা জিয়া মোটেও বদলাননি, শোধরাননি মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন না করার ঘোষণার মানে হচ্ছে তিনি (খালেদা জিয়া) বাংলাদেশকে সংঘর্ষের দিকে ঠেলে দেয়ার একটা চক্রান্তের চাল বুনলেন। তিনি সংবিধানের অধীনে নির্বাচন চান না।
কার্যত ভূতের সরকারই প্রতিষ্ঠা করতে চান। যা বাংলাদেশের রাজনীতির জন্য দুর্ভাগ্যজনক হবে। ২০০৮ সালের পর থেকে বেগম খালেদা জিয়া যে অস্বাভাবিক রাজনীতির পথ অনুসরণ করেছেন, সেই অস্বাভাবিক রাজনীতি এখনও অনুসরণ করে চলেছেন। তিনি মোটেও বদলাননি, শোধরাননি।

আজ সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন। সোহরাওয়ার্দী উদ্যানে গত রবিবার (১২ নভেম্বর) বিএনপির সমাবেশে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হাসানুল হক ইনু বলেন, তিনি (খালেদা জিয়া) কখনও সহায়ক সরকার,কখনও নিরপেক্ষ সরকার, আবার কখনও নির্দলীয় সরকারের কথা বলেছেন। শেখ হাসিনার অধীনে বা সংবিধানের অধীনে নির্বাচন না করার ঘোষণার মধ্য দিয়ে তিনি কার্যত একটি ভূতের সরকারের অধীনে নির্বাচন করার কথা বলেছেন। তথ্যমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া এবং তার স্বামী জেনারেল জিয়াউর রহমানই বঙ্গবন্ধুকে হত্যা করে, একুশে আগস্টের দুর্ঘটনা ঘটিয়ে, মানুষ পুড়িয়ে এবং জঙ্গি আক্রমণ করে প্রতিহিংসার রাজনীতি করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

খালেদা মোটেও বদলাননি, শোধরাননি !

আপডেট সময় : ০৪:৩৬:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭