মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

‘আইসিটি লিডার অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হলেন নাটোরের বীর সন্তান প্রতিমন্ত্রী পলক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৩:৪৩:০৮ অপরাহ্ণ, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের ‘আইসিটি লিডার অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন নাটোরের চলনবিল অধ্যুষিত সিংড়া ৩ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (২৮শে অক্টোবর) বিকেলে আইসিটি বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সন্ধ্যায় প্রতিমন্ত্রীর একান্ত সহকারী রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্ল্যেখ করা হয়েছে, আইসিটি শিল্পে ক্রমাগত উদ্ভাবন, তরুণ নেতা, পরিবর্তনে চালিকাশক্তি ও আইসিটি অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইয়াং গ্লোবাল লিডার ২০১৬ হিসেবে মনোনীত করে। এসময় সংস্থাটি পলকসহ ৪০ বছরের কম বয়সী বিশ্বের অন্যান্য যুব নেতাদের নাম উল্লেখ করে একটি তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিলো।
২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নাটোরের সিংড়া উপজেলা থেকে আওয়ামী লীগের নির্বাচিত বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন জুনাইদ আহমেদ পলক। পরে ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি নির্বাচিত সরকারের সংসদ সদস্য হন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

‘আইসিটি লিডার অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হলেন নাটোরের বীর সন্তান প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় : ০৩:৪৩:০৮ অপরাহ্ণ, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭