মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

সিলেটের তামাবিল সীমান্তে চালু হল বাংলাদেশ-ভারতের মধ্যে পূর্ণাঙ্গ স্থলবন্দর !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৩:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেটের তামাবিল সীমান্তে চালু হল বাংলাদেশ-ভারতের মধ্যে পূর্ণাঙ্গ স্থলবন্দর। গতকাল শুক্রবার সকাল ১১টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শাজাহান খান।

এসময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, সিলেটের সীমান্ত জনপদ গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দর চালু হওয়াতে বাংলাদেশ-ভারত উভয় দেশই উপকৃত হবে। এর ফলে কর্মসংস্থান বাড়বে এবং দারিদ্র্য কমবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্যের মধ্যে রয়েছে ১১টি স্থলবন্দর প্রতিষ্ঠিত হওয়া। আরও ১০টি কন্টেইনার বন্দর স্থাপনের কাজ চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ইমরান আহমদ, সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ।

জানা গেছে, ২৩ দশমিক ৭২ একর ভূমিতে অধিগ্রহণসহ ৬৯ কোটি টাকা ব্যয় হয়েছে স্থলবন্দরটি নির্মাণে। সম্প্রসারিত তামাবিল স্থলবন্দর উন্নয়ণ প্রকল্পে রয়েছে, সীমানা প্রাচীর, সিসি ইয়ার্ড, পাওয়ার হাউজ, ১০০কেবি জেনারেটর, দুইটি ওয়েব্রিজ স্কেল পণ্যাগার শেড, ড্রেনেজ ব্যবস্থা, টয়লেট, গোসলখানা। এছাড়া প্রস্তাবিত ওই প্রকল্পে রয়েছে, কর্মকর্তা/কর্মচারী আবাসিক, পুলিশ ব্যারাক ও নিজস্ব অফিস ভবন। বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ওই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ইতোমধ্যে শেষ হয়েছে।
এছাড়া প্রস্তাবিত আবাসিক ব্যবস্থাপনা গড়ে তুলার জন্য ৩ দশমকি ১৮ একর, সাইটের নির্মাণের জন্য ২৪ দশমিক ৯৮ একর ভূমি প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সিলেটের তামাবিল সীমান্তে চালু হল বাংলাদেশ-ভারতের মধ্যে পূর্ণাঙ্গ স্থলবন্দর !

আপডেট সময় : ১১:২৩:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭