মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ডুয়াল ডিসপ্লে-সংবলিত স্মার্টফোন আনল জেডটিই !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৭:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বেশকিছু ডিভাইস নির্মাতা ফোল্ডেবল হ্যান্ডসেট আনতে কাজ করছে। এ তালিকায় অ্যাপল ও স্যামসাংয়ের মতো ডিভাইস নির্মাতারাও রয়েছে।
তবে সবাইকে পেছনে ফেলে ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করল জেডটিই। অ্যাক্সন এম নামের এ ডিভাইস প্রতিষ্ঠানটির প্রথম ডুয়াল ডিসপ্লে-সংবলিত স্মার্টফোন।

জেডটিইর অ্যাক্সন এম যুক্তরাষ্ট্রের বাজারে এটিঅ্যান্ডটির সঙ্গে মিলে উন্মোচন করা হয়েছে। ডিভাইসটি আগামী মাস থেকে দেশটিতে সরবরাহ শুরু হবে। একই সময় চীন, ইউরোপ ও জাপানের বাজারে এটির সরবরাহ শুরু হবে।

জেডটিইর তথ্যমতে, তাদের নতুন এ ডিভাইস ফোল্ড করে সহজে পকেটে রাখা যাবে। ডিভাইসটি ডুয়াল মোডে থাকা অবস্থায় এর দুই ডিসপ্লেতে দুটি ভিন্ন ভিন্ন অ্যাপ ব্যবহার করা যাবে। এক্সটেন্ডেড মোডে এর এক ডিসপ্লেতে ই-মেইল দেখা এবং অন্য ডিসপ্লেতে ভিডিও গেম খেলতে পারবেন ব্যবহারকারী। ট্র্যাডিশনাল মোডে সাধারণ সব স্মার্টফোনের মতোই ডিভাইসটি ব্যবহার করা যাবে।
এছাড়া মিরর মোডে দুই ডিসপ্লে পরস্পরের বিপরীত দিকে ফোল্ড করা থাকলে একই কনটেন্ট উভয় ডিসপ্লেতে প্লে করা যাবে।

জেডটিই অ্যাক্সন এম ফোল্ডেবল স্মার্টফোনে ৫ দশমিক ২ ইঞ্চির ডুয়াল ফুল এইচডি টিএফটি এলসিডি ডিসপ্লে আছে। ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস ৫। ৪ গিগাবাইট র্যামের এ স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর আছে। এতে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে। ডিভাইসটিতে ২০ মেগাপিক্সেলের একটি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে, যা রিয়ার ও ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ৭.১.২ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এ স্মার্টফোনে ৩১৮০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। ডিভাইসটি কুইক চার্জ ৩.০ প্রযুক্তি সমর্থন করবে।

জেডটিইর দাবি, বৈশ্বিক স্মার্টফোন বাজারে নতুন মাত্রা যোগ করবে অ্যাক্সন এম স্মার্টফোন। ডিভাইসটির বিক্রি বাড়াতে বিশ্বের বিভিন্ন ক্যারিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে যাওয়ার তথ্য জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

ডুয়াল ডিসপ্লে-সংবলিত স্মার্টফোন আনল জেডটিই !

আপডেট সময় : ১২:৩৭:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭