রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

কানেকটিকাটে শুরু হল শিশু অধিকার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৫:৪২ অপরাহ্ণ, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
  • ৮৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের বিখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে “শিশু অধিকার ও তাদের দৃষ্টিশক্তি” শীর্ষক ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন।

স্থানীয় সময় ১৪ অক্টোবর শনিবার এ সম্মেলন শুরু হয়েছে।
বিভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকায় দায়িত্ব পালনকারী সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা।

দিনব্যাপী এবারের সম্মেলনের আয়োজক যথারীতি যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ডিসট্রেস্ড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই)।

ডিসিআই নির্বাহী পরিচালক ড. এহসান হক জানিয়েছেন, সম্মেলনে যোগ দিতে আমন্ত্রিত অতিথিরা ইতিমধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে কানেকটিকাট পৌঁছতে শুরু করেছেন। সম্মেলনে যোগ দিচ্ছেন কানেকটিকাটের সিনেটর ক্রিস মারফি, ইয়েল স্কুল অব পাবলিক হেল্থের ডীন ড. স্টেন এইচ ভেরমুন্ড, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রিচার্ড ক্যাশ, জাতিসংঘে শ্রীলংকার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. রোহান পেরেরা, বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশের চিফ কোঅর্ডিনেটর ড. মুহাম্মদ আবদুল মজিদ এবং বগুড়ার ক্ষুদ্রঋণ ভিত্তিক এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।

ড. এহসান হক আরো জানান, ডিসিআই-এর আমন্ত্রণে এবারই প্রথমবারের মতো ইউরোপে বসবাসরত বাংলাদেশীদের শীর্ষ কমিউনিটি নেতৃবৃন্দ কানেকটিকাট সম্মেলনে যোগ দিচ্ছেন।

প্যারিস ভিত্তিক ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডাব্লিউবিও)’র প্রেসিডেন্ট এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র সেক্রেটারি জেনারেল কাজী এনায়েত উল্লাহ’র নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন আয়েবার দুই ভাইস প্রেসিডেন্ট পর্তুগাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও লিসবন সিটি কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন, সাউথ ফ্রান্সের তুলুজ সিটির বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফকরুল আকম সেলিম এবং স্পেনের বার্সেলোনা বাংলাদেশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহারুল ইসলাম মিন্টু।

বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের ভাগ্য বদলে দিতে আমেরিকা-ইউরোপ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে এবারের কানেকটিকাট সম্মেলন মাইলফলক হয়ে থাকবে, এমন আশাবাদ আয়োজকদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কানেকটিকাটে শুরু হল শিশু অধিকার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন !

আপডেট সময় : ১২:২৫:৪২ অপরাহ্ণ, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭