মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

ঢাকায় ফিরে গণসংবর্ধনায় সিক্ত প্রধানমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৯:৫৬ অপরাহ্ণ, শনিবার, ৭ অক্টোবর ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে ঢাকায় ফিরে গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন বিশ্ব দরবারে ‘মাদার অব হিউম্যানিটি’ খ্যাত মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সদ্য সমাপ্ত জাতিসংঘের ৭২তম অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের জোরালো অবস্থান তুলে ধরে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হওয়ায় তাকে এই সংবর্ধনা দিয়েছেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

তিন সপ্তাহ সফর শেষে শনিবার সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট নাগরিকরা।

এরপর সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি গণভবনের উদ্দেশে রওনা হয়। এসময় রাস্তার দু’পাশে ব্যানার-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী ফুল ছিটিয়ে ও স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে আওয়ামী লীগের এ আয়োজনে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। মোতায়েন করা হয়েছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। পয়েন্টে পয়েন্টে ছিল তল্লাশি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ঢাকায় ফিরে গণসংবর্ধনায় সিক্ত প্রধানমন্ত্রী !

আপডেট সময় : ০১:১৯:৫৬ অপরাহ্ণ, শনিবার, ৭ অক্টোবর ২০১৭