শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

হুয়েইয়ের ১০ মিলিয়ন পি৯ ও পি৯ প্লাস ফোন বিক্রি !

  • আপডেট সময় : ১২:৪৮:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭
  • ৮৬০ বার পড়া হয়েছে

হুয়েই এখন স্মার্টফোনের দুনিয়ায় একটি পরিচিত নাম। কোম্পানিটি যখন স্মার্টফোন তৈরির কথা ভেবেছে তখন তারা উজ্জ্বল ধাতব, আকর্ষণীয় দেখতে এমন স্মার্টফোনের কথাই ভেবেছে। তারা আর এখন সেই ফোর্স টাচ বা ডুয়েল ক্যামেরার প্রযুক্তি বিষয়ক পরীক্ষা নিরীক্ষা নিয়ে পড়ে থাকতে রাজি নয়। এ বছর হুয়েই পি৯ ফ্ল্যাগশীপ ফোনটির জন্যে লেইকার সাথে অংশীদারিত্বে একটি ডুয়েল ক্যামেরা তৈরি করেছে। এই ক্যামেরার বৈশিষ্ট্যের কারণে পি৯ ফোনটিকে একটি আগাগোড়া নতুন ফ্ল্যাগশীপ ফোন বলে মনে হয়।

এক হিসেবে আমরা জানতে পেরেছি যে, হুয়েই গত অক্টোবরে তাদের সব ধরণের ১০০ মিলিয়ন ফোন বিশ্ববাজারে বিক্রি করেছে। অথচ এই একই সংখ্যক ফোন তারা পুরো ২০১৫ ধরে বিক্রি করেছিল। তাই নির্দ্বিধায় বলা চলে যে, ২০১৬ কোম্পানিটির জন্যে ভালোই গেছে।

গত ২০১৫ তে একটি ভালো ফল লাভের পরে হুয়েই ২০১৬ তে বিক্রয় মাত্রা নির্ধারণ করেছিল ১৪০ মিলিয়ন। কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইউ চেংডং সম্প্রতি তাদের সেই লক্ষ্যমাত্রা বিক্রি হয়েছে বলে নিশ্চিত করেছেন। যদি হুয়েই বিক্রিতে তাদের সর্বমোট লক্ষ্যমাত্রা স্পর্শ করে তবে পি৯ ও পি৯ প্লাস অবশ্যই তার বিক্রয় লক্ষ্য মাত্রা ১০ মিলিয়ন অর্জন করেছে। কোম্পানিটি আশা করছে যে, ২০১৭ তে উত্তরসূরি আসার আগেই আন্তর্জাতিক বাজারে এই দুটো ফোন বিক্রিতে ১২ মিলিয়নের ঘর স্পর্শ করবে।

সংখ্যাটা ভালো শোনালেও আসলে ফোন দুটির বিক্রি কেমন ছিল বুঝতে আমাদের প্রতিদ্বন্দ্বী ফোন কোম্পানির ফোনগুলি কেমন সংখ্যায় বিক্রি হয়েছে তা জানতে হবে। স্যামসাং তার গ্যালাক্সি এস৭ ফোন অবমুক্তির প্রথম মাসে বিক্রি করেছে ১০ মিলিয়ন আর অ্যাপেল অবমুক্তির প্রথম ছুটির দিনে বিক্রি করেছে ১৩ মিলিয়ন আইফোন ৬এস ও ৬এস প্লাস। সে কারণে হুয়েইকে সে সংখ্যায় পৌঁছাতে এখনও চেষ্টা চালিয়ে যেতে হবে যেন তারা বাজারে ও ক্রেতার মনে সমান ভাবে প্রভাব বিস্তার করে রাখতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

হুয়েইয়ের ১০ মিলিয়ন পি৯ ও পি৯ প্লাস ফোন বিক্রি !

আপডেট সময় : ১২:৪৮:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭