মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

অং সান সু চির দেওয়া বক্তব্য ভাওতাবাজি: এরশাদ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৬:৩৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে দেশটির স্টেট কাউন্সেলর (কার্যত সরকারপ্রধান) অং সান সু’চি অং সান সু চির দেওয়া বক্তব্যকে ভাওতাবাজি বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেছেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নেবে না। এ ভার আমাদেরকেই বহন করতে হবে।

রংপুরে তিনদিনের ব্যক্তিগত সফরে এসে গত রবিবার পল্লানিবাসের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এরশাদ বলেন, রোহিঙ্গাদের চিহ্নিত করার কোনো উপায় নেই। কারণ তাদের না আছে আইডি কার্ড, না আছে পাসপোর্ট ও ভিসা। তবে রোহিঙ্গাদের নিয়ে বিশ্ব বিবেক নাড়া দিয়েছে। তাদের ফেরত পাঠানো কতটুকু সম্ভব হবে সে বিষয়ে সংশয় রয়েছে।

রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরিয়ে নিতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করে সাবেক সেনা কর্মকর্তা এরশাদ বলেন, ওরা আমাদের দেশের নাগরিক নয়, ওদেরকে নিজেদের দেশে ফেরত যেতে হবে। কিন্তু ভয় হয়, ওরা দেশে ফিরলে আবার তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেবে কিনা। তাই আমার মতে, এ বিষয়টিতে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সংশ্লিষ্টতা প্রয়োজন।

এসময় জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

অং সান সু চির দেওয়া বক্তব্য ভাওতাবাজি: এরশাদ !

আপডেট সময় : ১১:৩৬:৩৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭