রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ভেনিসে বিজয় ফুল কর্মসূচি পালন

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৩:৫৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৯০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইতালির অন্যতম প্রধান শহর ভেনিসে বিজয় ফুল কর্মসূচি পালিত হয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার প্রত্যয় নিয়ে এবং প্রবাসী শিশু কিশোরদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য ভেনিস বাংলা স্কুলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে এবং পলাশ রহমানের উপস্থাপনায় কর্মসূচির শুরুতেই মিলান বার্তা পত্রিকার সম্পাদক এবং ইতালিতে বিজয় ফুল কর্মসূচি শুরু করার প্রধান উদ্যোক্তা নাজমুল হোসেন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

এসময় তিনি বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আমাদের চেতনার মাস। এ মাসের ১৬ তারিখে আমাদের মুক্তিযোদ্ধারা চূড়ান্ত বিজয় ছিনিয়ে এনেছিলেন। প্রায় ৩০ লাখ মুক্তিযোদ্ধা শহিদ হয়েছিলেন।
আমরা তাদের স্মরণ করে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর বিজয় ফুল কর্মসূচি পালন করি। আমরা চেষ্টা করি প্রতিটি বাংলাদেশির বুকে একটি করে লাল সবুজের বিজয় ফুল পরিয়ে দিতে। যা আমাদের হৃদয়ের প্রতিটি স্পন্দনের সাথে মিশে থাকে।

শুক্রবার ভেনিস মেসত্রের একটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার প্রবাসী মুক্তিযোদ্ধা ও ভেনিস আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির ইদ্রিসের বুকে বিজয় ফুল পরিয়ে দেন। অনুষ্ঠানে কবির প্রবাসী ছেলে-মেয়েদের সামনে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন এবং একটি শিশুকে বিজয় ফুল পরিয়ে দেন।

বক্তৃতা করেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান, বাংলাদেশ এসোসিয়েশনের (ভেনিস) সিনিয়র সহসভাপতি আকতার হোসেন, ভেনিস বাংলা স্কুলের সহসভাপতি মোহাম্মদ আকতার উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদিকা রুনু আক্তার, সোহেলা আক্তার বিপ্লবী, প্রমুখ।

সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার বলেন, ভেনিস বাংলা স্কুল একটি সামাজিক সংগঠন। আমরা এই সংগঠনের ব্যানারে প্রবাসী ছেলে মেয়েদের বাংলা ভাষা শিক্ষা দেই। বাংলাদেশের কালচার শিক্ষা দেই। আমাদের ইতিহাস ঐতিহ্য যেনো তারা ভুলে না যায় সে জন্যেই এই সংগঠন কাজ করে।

এসময় তিনি উপস্থিত সকল প্রবাসীকে ধন্যবাদ জানান। বিশেষ করে ইতালিতে বিজয় ফুল কর্মসূচির প্রধান উদ্যোক্তা নামজুল হোসেনকে ধন্যবাদ জানান।

প্রবাসী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলা ভিশন এবং কালেরকণ্ঠের প্রতিনিধি জাকির হোসেন সুমন, মিলান বার্তার নির্বাহী সম্পাদক আল আমিন হুসাইন, ইউরো বাংলা টিভির (অনলাইন) মিলান প্রতিনিধি মামুন আহমেদ, প্রবাস মেলার প্রতিনিধি মেজবা উদ্দিন।

অনুষ্ঠানে ভেনিস বাংলা স্কুলের ছেলে মেয়েরা জাতীয় সংগীতসহ দেশের গান পরিবেশন করে। কবিতা আবৃত্তি করে কাজী তানজিনা ও সাদিব লিটন। উপস্থিত সবাই পরস্পরকে বিজয়ের ফুল পরিয়ে দেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভেনিসে বিজয় ফুল কর্মসূচি পালন

আপডেট সময় : ১১:৪৩:৫৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬