বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

নারীদের মধ্যে হার্ট অ্যাটাকের লক্ষণ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৯:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৮২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নানা লক্ষণ বা উপসর্গ প্রকাশের মাধ্যমে হার্ট অ্যাটাকের প্রায় এক মাস আগে থেকেই শরীর সংকেত দিতে থাকে। নারী এবং পুরুষভেদে এই লক্ষণগুলো ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হয়।
হার্ট অ্যাটাকের আগে নারীদের মধ্যে যেসব লক্ষণগুলি দেখা দেয়-

পিঠ, ঘাড়, চোয়াল এবং বাহুতে ব্যথা ক্রমান্বয়ে বেড়ে উঠতে পারে, হতে পারে তীব্র, আকস্মিক বা বিরক্তিকর। এই ধরনের ব্যথার ফলে মধ্যরাতে ঘুম ভেঙ্গে যেতে পারে।

অনেক সময় নারীরা তলপেটে চাপ অনুভব করতে পারেন। যা পাকস্থলীতে তীব্র ব্যথায়ও রূপ নিতে পারে। ঠাণ্ডা ঘামও হার্ট অ্যাটাকের সংকেত দেয়।

কোনো কারণ ছাড়াই শ্বাসের কোনো সমস্যা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। একটু দৌড়ঝাঁপ করলেই বা সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই খুব কষ্ট হয়। আবার একটুও নড়াচড়া না করা সত্ত্বেও এমন অনুভূতি হতে পারে।

দীর্ঘ সময় বিশ্রামে থাকার পরও যদি আপনি ক্লান্ত অনুভব করেন এবং সহজ কোনো কাজ করতেও কষ্ট হয় তাহলে বুঝতে হবে আপনার হৃদপিণ্ডের স্বাস্থ্যের প্রতি এখনই আপনার নজর দেওয়া দরকার।

বুকে ব্যথা, অস্বস্তি বা বুকের চাপের অনুভূতি- এসব বিষয়ে এখনই সাবধান হওয়া দরকার। অনেক নারীর ক্ষেত্রে শুধু বুকের বাম দিকে নয় বরং পুরোটা জুড়েই ব্যথা হতে পারে। পুরুষদেরও হার্ট অ্যাটাকের আগে বুকে ব্যথা দেখা দেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নারীদের মধ্যে হার্ট অ্যাটাকের লক্ষণ !

আপডেট সময় : ১২:২৯:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭