বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

এবার অ্যাকাউন্ট ফেক কিনা জানাবে হোয়াটসঅ্যাপও !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:২৯:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
  • ৮২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফেক বিজনেস প্রোফাইল রুখতে এবার ভেরিফায়েড বিজনেস প্রোফাইল ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। উইন্ডোজ ফোনের বিটা অ্যাপে টেস্টিংয়ের পর এবার অ্যান্ড্রয়েডের বিটা ভার্সনের জন্যও এই ফিচার ঘোষণা করতে চলেছে ফেসবুকের এই মেসেজিং অ্যাপ।
এর সঙ্গেই আরও এক ধাপ এগিয়ে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের সিকিউরিটি লেভেলে পৌঁছে গেল হোয়াটসঅ্যাপ।

ডব্লিউএবিটাইনফো অনুযায়ী, অ্যান্ড্রয়েড বিটা অ্যাপ ২.১৭.২৮৫ ভার্সনে থাকবে এই ভেরিফিকেশনের সুবিধা। এই মুহূর্তে পাইলট প্রোগ্রামে অংশ নেওয়া গুটিকয়েক বিজনেসই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস ভেরিফিকেশন ব্যবহার করতে পারছে। চ্যাটে ইয়েলো মেসেজের মাধ্যমে কোনও বিজনেসের সঙ্গে কথোপকথন শুরু করলে সেই চ্যাট আপনি ডিলিট করতে পারবেন না। যদি সেই বিজনেসের নম্বর আপনার ফোন বুকে সেভড থাকে তা হলে সেই নামেই দেখাবে বিজনেস প্রোফাইল।

যদি কোনও বিজনেসের ফোন নম্বর আপনার ডিভাইসে সেভ করা না থাকে, তা হলে অ্যাপ থেকেও খুঁজে নিতে পারবেন। সে ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যে নামে রয়েছে সেই নামেই আপনার অ্যাড্রেস বুকে দেখাবে। যদি কোনও বিজনেসের নোটিফিকেশন না চান তা হলে পারসোনাল প্রোফাইলের মতোই তা ব্লক করেও রাখতে পারবেন।

নতুন এই বিজনেস ইনফোসেকশন দেখা যাবে ইমেজের উপরে। যেখানে বিজনেসের নাম, ঠিকানা ও ওয়েবসাইটের তথ্য দেওয়া থাকবে। যদি সেই সংস্থার ইনস্টাগ্রামে কোনও প্রোফাইল থেকে থাকে তা হলে সেই প্রোফাইলের লিঙ্কও থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এবার অ্যাকাউন্ট ফেক কিনা জানাবে হোয়াটসঅ্যাপও !

আপডেট সময় : ০৪:২৯:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭