মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী ঢাকায় !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৭:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী ও আফগানিস্তান-পাকিস্তান বিষয়ক ভারপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি এলিস ওয়েলস ঢাকায় এসেছেন।

আজ মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান তিনি।

ঢাকা থাকাকালীন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। এসময় অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারিক সিদ্দিকি, জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-ইলাহি চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক উপদেষ্টা গওহর রিজভির সঙ্গে সাক্ষাত করবেন তিনি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি, জ্বালানি ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনা করবেন এলিস। ঢাকায় অবস্থানকালে রাষ্ট্রদূত ওয়েলস ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গোলটেবিল বৈঠক করবেন। এর পর, ভারত মহাসাগরীয় সম্মেলনে বক্তব্য রাখতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সফর করবেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী ঢাকায় !

আপডেট সময় : ০১:৫৭:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭