বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ঈদুল আজহা উপলক্ষে বিশেষ নজরদারির নির্দেশ পুলিশ সদরদপ্তরের !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৯:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্ভাব্য জঙ্গি হামলার আগাম খবর সংগ্রহের জন্য বিশেষ গোয়েন্দা নজরদারির জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। এছাড়া জাতীয় ঈদগাহ্ ও সোলাকিয়া মাঠের পাশাপাশি প্রধান প্রধান নগরী, জেলা সদরসহ দেশব্যাপী সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়টিকে মাথায় রেখে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

ঈদে ঘরমুখী মানুষ যেন কোন ধরনের বিড়ম্বনা বা ঝামেলা ছাড়াই প্রিয়জনদের কাছে যেতে পারে সেজন্য সুপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতেরও নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।

সম্প্রতি রাজধানীতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের সভাপতিত্বে ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সভায় এই নির্দেশনা দেয়া হয়। সভায় সকল পুলিশ কমিশনার, ডিআইজি ও সংশ্লিষ্ট পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর পাশাপাশি পুলিশকেও ইউনিফরম ও সাদা পোশাকে বাস, ফেরি ও রেল স্টেশন, পশুর হাট ও বিপণী বিতানগুলোতে অতিরিক্ত নজরদারী করতে নির্দেশ দেয়া হয়েছে। এ সময় তাদেরকে চাঁদাবাজ, পকেটমার, জালটাকা প্রস্তুতকারী, প্রতারক ও ছিনতাইকারীসহ সব ধরনের অপরাধীদের অপরাধ দমনে সজাগ থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সন্দেহভাজন জঙ্গি আস্তানার ওপর চলমান নিরাপত্তা নজরদারি ছাড়াও নিরাপত্তা বাহিনীরকে বিভিন্ন পর্যটনকেন্দ্র, রাজধানীর ট্রাফিক চলাচল, মহাসড়ক ও লঞ্চ টার্মিনালগুলোতে নজরদারী রাখতে বলা হয়েছে। অস্থায়ী কন্ট্রেল রুম, ওয়াচ টাওয়ার, জালটাকা সনাক্তকরণ মেশিনসহ রাজধানীর পশুর হাটগুলোতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া ঈদকে সামনে রেখে বিপুলসংখ্যক টাকা বহনের সময় পুলিশের সহায়তা চাওয়া হলে পুলিশ নিরাপত্তা দেবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঈদুল আজহা উপলক্ষে বিশেষ নজরদারির নির্দেশ পুলিশ সদরদপ্তরের !

আপডেট সময় : ০১:১৯:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭