বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

১ সেপ্টেম্বর পৃথিবীর দিকেই ধেয়ে আসছে দানবীয় গ্রহাণু !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৫:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ১ সেপ্টেম্বর ফ্লোরেন্স নামের একটি গ্রহাণু ধেয়ে আসছে আমাদের নীল গ্রহের দিকে। তবে ভয়ের কিছু নেই।

তার সঙ্গে পৃথিবীর কোন টক্কর লাগবে না। ফ্লোরেন্স ৪.৪ কিমি দৈর্ঘের এক দানবীয় গ্রহাণু। কিন্তু তা সত্ত্বেও পৃথিবীর এত কাছ দিয়ে এত বড় গ্রহাণু যেহেতু আর কখন যায়নি, তাই নাসা ও সারা বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীরা রীতিমতো নড়েচড়ে বসেছেন এমন এক গ্রহাণুর আগমনের খবরে।

জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার জ্যোতির্বিজ্ঞানী সিলেট বাস ১৯৮১ সালে প্রথম এই গ্রহাণুটিকে প্রত্যক্ষ করেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নামানুসারে এই গ্রহাণুটির নামকরণ করা হয় ফ্লোরেন্স। শেষবার এই গ্রহাণু পৃথিবীর কাছে এসেছিল ১৮৯০ সালে। তবে পৃথিবীর পাশ দিয়ে গেলেও দূরত্বটা নেহাত কম নয়। ৭০ লক্ষ কিমি। তাই ভয়ের কিছু নেই। তবে বিজ্ঞানীরা তার গতিবিধি পর্যবেক্ষণে রাখবেন বলে জানা গিয়েছে। আসলে ১ কিমির বেশি দৈর্ঘ্যের কোনও গ্রহাণু বা উল্কা যদি পৃথিবীর কাছ দিয়ে যায়, তা হলেই জ্যোতির্বিজ্ঞানীরা সচেতন থাকেন।  আর এখানেই উঠছে প্রশ্ন। যদি এমন কোন বৃহৎ আকৃতির গ্রহাণু আছড়ে পড়ে পৃথিবীর মাটিতে, তা হলে? নিশ্চিত ভাবেই তা হলে বড়সড় এক দুর্ঘটনা ঘটত। প্রসঙ্গত, ২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিন্সকে এক অতিকায় উল্কাপিণ্ড আছড়ে পড়ে। প্রায় ১০ হাজার টন ভরের ভারী ওই উল্কার আঘাতে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সূত্র: এবেলা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

১ সেপ্টেম্বর পৃথিবীর দিকেই ধেয়ে আসছে দানবীয় গ্রহাণু !

আপডেট সময় : ০১:০৫:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭