বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ফের গোপন মিশনে রহস্যময় মার্কিন মহাকাশযান !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৪:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি এক্স-৩৭বি নামে রহস্যময় মার্কিন মহাকাশযানটি ৭১৮ দিনের অজ্ঞাত মিশন সম্পন্ন করে পৃথিবীতে ফিরেছিল। জানা যাচ্ছে, ফের আগামী সেপ্টেম্বরে মহাকাশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে রহস্যময় মহাকাশযানটি।

মহাকাশে এক্স-৩৭বি এর কার্যক্রম একেবারেই গোপন রেখেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। ব্যাপক গোপনীয়তা এবং রহস্যের মধ্যেই এর কাজ করছে মার্কিন বিমান বাহিনী।

মার্কিন বিমান বাহিনীর এক্স-৩৭বি মহাকাশযানটি দুই বছর ধরে গোপন মিশনে ছিল। এটি মহাকাশে পাঠানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। গত দুই বছর ধরে এ মহাকাশযানটি কক্ষপথে কী করছিল সেটি কেউ জানে না। একমাত্র মার্কিন কর্তৃপক্ষই জানে। মার্কিন বিমান বাহিনী যেসব গোপন মিশন পরিচালনা করে এ মহাকাশ যানটি তারই অংশ ছিল। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগণ জানিয়েছে- এ মহাকাশযানটি ঝুঁকি কমানোর কাজ করছিল। এ প্রকল্পের জন্য কত ডলার খরচ করা হয়েছে, সে বিষয়টিও গোপন রাখা হয়েছে। ২০১০ সালে প্রথমবারের মতো এ বিশেষ মহাকাশযানটি উড্ডয়ন করা হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ফের গোপন মিশনে রহস্যময় মার্কিন মহাকাশযান !

আপডেট সময় : ০১:০৪:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭