শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

টেন মিনিট স্কুল- লার্নিং অ্যান্ড আর্নিং মেলায় !

  • আপডেট সময় : ১২:২৯:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭
  • ৮৭০ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক :

দেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষার প্লাটফরম ‘রবি-টেন মিনিট স্কুল’র সঠিক ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে একযোগে কাজ করবে মোবাইল ফোন অপারেটর রবি এবং সরকারের আইসিটি বিভাগ।

আইসিটি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পে এখন থেকে বিনা মূল্যের এই ডিজিটাল শিক্ষার প্লাটফরমটিও তুলে ধরা হবে। শেখার সঙ্গে সঙ্গে কীভাবে উপার্জন করা যায় এই ধারণাকে তরুণদের কাছে পৌঁছে দিচ্ছে এই প্রকল্প।

২০১৪ সালের জানুয়ারিতে ফ্রিল্যান্সারদের দক্ষতাকে আরো বিকশিত করতে ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্প শুরু করে আইসিটি বিভাগ। এ প্রকল্পের উদ্দেশ্য অনলাইন আউটসোর্সিংয়ের কাজে তরুণদেরকে সম্পৃক্ত করে স্বকর্মসংস্থান বৃদ্ধি করা। প্রকল্পের লক্ষ্য ২০১৭ সালের জুন নাগাদ দেশের ২০ হাজার এসএসসি/এইচএসসি পাশ ছাত্রীকে বেসিক আইটি বা আইসিটি, ৩৫ হাজার জনকে বেসিক ও অ্যাডভান্সড আউটসোর্সিং এবং ১ হাজার ৯২০ জন সাংবাদিককে আউটসোর্সিং এর ওপর প্রশিক্ষণ দেয়া।

তরুণদেরকে ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়ায় উৎসাহিত করতে প্রকল্পের অংশ হিসেবে আইসিটি বিভাগ ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ মেলার আয়োজন করছে। গত ১ ডিসেম্বর মানিকেগঞ্জে অনুষ্ঠিত হয় এর প্রথম মেলা। এভাবে দেশজুড়ে ৬৪টি জেলায় এ মেলা অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনা জেলায় এ মেলার আয়োজন করা হয়েছে।

এসব মেলায় স্থানীয় তরুণ ও শিক্ষকরা কীভাবে ‘টেন মিনিট স্কুল’ ব্যবহার করে বিনা মূল্যে হাতের কাছে মানসম্পন্ন শিক্ষা পেতে পারেন সে বিষয়ে ধারণা দিচ্ছে রবি। এই প্লাটফরমটির প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।

‘রবি-টেন মিনিট স্কুল’ (http://10minuteschool.com) শিক্ষার উপকরণভিত্তিক একটি অনলাইন প্লাটফরম যেখানে ২ লাখেরও বেশি সাবস্ক্রাইবারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য ৯১০টিরও বেশি ভিডিও টিউটরিয়াল ও ১ হাজার কুইজ রয়েছে। এই প্লাটফরমটির প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।

রবি আজিয়াটা লিমিটেড তাদের ব্যবসায়িক দায়বদ্ধতার অংশ হিসাবে টেন মিনিট স্কুলকে সার্বিক সহযোগিতা প্রদান করছে। দেশের সবচেয়ে বড় এই অনলাইন স্কুলটি যেন সমাজে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে রবি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

টেন মিনিট স্কুল- লার্নিং অ্যান্ড আর্নিং মেলায় !

আপডেট সময় : ১২:২৯:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭